কালোজিরাকে সর্ব রোগের মহৌষধ বলা হয় কেন

আজকে আমরা আলোচনা করব কালোজিরাকে সর্ব রোগের মহৌষধ বলা হয় কেন। কালোজিরা দেখতে কালো আয়ুর্বেদিক, কবিরাজি ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। আপনি যদি কালোজিরার ভূমিকা জানতে চান তাহলে আজকের পোস্টটি পড়ুন।
কালোজিরাকে-সর্ব-রোগের-মহৌষধ-বলা-হয়-কেন
আমাদের দৈনন্দিন জীবনে কালোজিরার ভূমিকা অনেক। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আমাদের ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে এবং হজম শক্তি বাড়ায়। এরকমই আরো উপকার আছে, যদি জানতে চান তাহলে আজকের পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।

পোস্ট সূচিপত্রঃ কালোজিরাকে সর্ব রোগের মহৌষধ বলা হয় কেন

কালোজিরাকে সর্ব রোগের মহৌষধ বলা হয় কেন

আজকে আমরা জানবো কালোজিরাকে সর্ব রোগের মহৌষধ বলা হয় কেন। কালোজিরা একটি ভেষজ উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হজম শক্তি বাড়ায়, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রেখে শরীরের বিভিন্ন প্রদাহ কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় পাশাপাশি এটি খেলে কখন ক্যান্সার হবে না, ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে। সরাসরি হাদিসেই কালোজিরাকে সর্ব রোগের মহৌষধ বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, "মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ হচ্ছে কালোজিরা" হাদিসের বিভিন্ন রোগের জন্য কালোজিরা কি বিভিন্নভাবে খাওয়ার নিয়ম বলে দেওয়া হয়েছে তাই আজকে আমরা বিস্তারিত জানবো কালোজিরাকে সর্ব রোগের মহৌষধ বলা হয় কেন।
কালোজিরা কালো দেখতে একটি ভেষজ ও রান্নার উপাদান যা পাঁচফোড়নে ব্যবহার করা হয় এবং পাঁচফোড়ন রান্নায় স্বাদ বাড়াতে সাহায্য করে। কালোজিরা হজম প্রক্রিয়াকে উন্নত করে অর্থাৎ এটি গ্যাস্ট্রিকের সমস্যা কমায়, বদ হজম দূর করে, হজম প্রক্রিয়াজনিত সব সমস্যা দূর করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে রক্তচাপ ঠিক রাখে, যাদের ঘনঘন ঠান্ডা লাগে তারা সকালে শুধু এবং গরম ভাতের সাথে কালোজিরা খেলে ঠান্ডা লাগবে না। এটি হৃদরোগ ও ক্যান্সারের মতো বড় রোগ ভালো করে থাকে, মুখের রুচি বাড়ায়, চুল ও ত্বকের বিভিন্ন যত্নে এটি বেশ উপকারী। কালোজিরার এত উপকারিতার কারণেই হাদিসেও কালোজিরাকে সকল রোগের মহৌষধ বলা হয়েছে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে কালোজিরার ভূমিকা

কালোজিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঈদে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং দৈনন্দিন আমাদের হয় এমন রোগ থেকে শুরু করে সব বড় বড় রোগ যা অনেক সময় ওষুধের মাধ্যমে ঠিক করা সম্ভব হয় না তা ঠিক করে দেয় কালোজিরা। এটা ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে রোগগুলো কমিয়ে দেয়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে রক্ষা করে শরীরের বিভিন্ন প্রদাহ কমায় এবং ত্বকের প্রদাহ কমায়।

এটি এমন একটি ভেষজ উপাদান যার শ্বাসযন্ত্রের কার্যক্ষমতা উন্নত করে ঠান্ডা জনিত কত যত রোগ আছে যেমন সর্দি, জ্বর, অ্যাজমা, ব্রংকাইটিস সব সমস্যার সমাধান করে দেয়। হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং মুখের রুচি বাড়ায়, রক্তে শর্করের মাত্রা নিয়ন্ত্রণ করে রক্তচাপের মতো রোগ নিয়ন্ত্রণে থাকে এই কালোজিরা খেলে। হৃদরোগ ও ক্যান্সারের মতো রোগ নিয়ন্ত্রণে রাখে, শাড়িটুকু মানসিক স্বাস্থ্যের উন্নতি করে ঘুম ঠিকমতো হতে সাহায্য করে। এর তেল চুলে ব্যবহার করলে চুল পড়া কমে, চুল গজায়, চুলের গোড়া মজবুত হয় এবং ত্বকে ব্যবহার করলে ত্বকের উজ্জলতা বৃদ্ধি পায়, ত্বকের র‍্যাশ, ব্রণ দূর হয়। এমনকি অন্যান্য সংক্রামক রোগ থেকে রক্ষা করে শরীরের পুষ্টি শোষণে সাহায্য করে।

চুলের যত্নে কালোজিরার বিশেষ উপকারিতা

কালোজিরা চুলের যত্নে বেশ কার্যকরী একটি উপাদান। এটি মাথার ত্বক পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখে এবং চুলের বিভিন্ন সমস্যা দূর করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এটি একটি পরিচিত এবং উপকারী মসলার উপাদান এবং বিভিন্ন ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। এর আর উপকারিতা রয়েছে। চলুন জেনে এসে চুলের জন্য কালোজিরার ভূমিকাঃ

  • কালোজিরা তেল সরাসরি মাথায় ব্যবহার করলে অথবা এর সাথে লেবুর রস মিশিয়ে মাথা ব্যবহার করলে তা চুলের সব সমস্যা দূর করে।
  • এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমায়।
  • এতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানের কারণে মাথার চুলকানি দূর করে, খুশকি দূর করে এবং স্কাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।
  • এটি চুল লম্বা করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
  • এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান মাথার ত্বকের সৃষ্ট প্রদাহ অর্থাৎ সংক্রমণ দূর করে এবং মাথার ত্বক সুস্থ ও পরিষ্কার রাখে।
  • মেহেদী গুড়া ও কালোজিরা গুড়া একসাথে মাথায় দিলে চুলের গোড়া মজবুত হয় এবং অকালপক্কতা রোধ করে এবং চুল সাদা হয় না।

ত্বকের যত্নে কালোজিরার ভূমিকা

চুলের যত্নে কালোজিরা যেমন উপকারী তেমন ত্বকের যত্নেও কালোজিরা অনেক উপকারী। এজন্যই তো কালোজিরাকে সর্ব রোগের মহৌষধ বলা হয় অর্থাৎ এমন কোন রোগ নেই যে কালোজিরা ঠিক করতে পারে না শুধুমাত্র মৃত্যু ব্যতীত। চলুন জেনে আসি ত্বকের জন্য কালোজিরার বেশ কিছু ভূমিকাঃ

  • কালোজিরা ও মধু একসাথে মিশিয়ে মুখে মাখলে মুখের উচ্চতা বৃদ্ধি পায় এবং এর বিভিন্ন উপাদান তর্কে মশ্চারাইজ করে এবং ফর্সা করে।
  • কালোজিরার তেল নিয়মিত মুখে মাখলে ত্বকে সৃষ্ট প্রদাহ দূর হয়।
কালোজিরাকে-সর্ব-রোগের-মহৌষধ-বলা-হয়-কেন-জানুন
  • এতে থাকার লিনোলেক ও লিনোলেনিক এসিড ত্বকের গঠন উন্নত করতে সাহায্য করে।
  • কালোজিরা তেল মুখে মাখলে অথবা কালোজিরা গুড়া আপেল সিডার ভিনেগারের সাথে মিশিয়ে মুখে মাখলে মুখের ব্রণ দূর হয় এবং ব্রনের দাগ কমে যায়।
  • কারো মুখে মেস্তা থাকলে এবং ত্বকের চামড়া ঝুলে পরলে রাতে এর তেল মাখলে ঠিক হয়ে যায়।

কালোজিরা খাওয়ার নানান উপকারিতা

কালোজিরাকে সর্ব রোগের মহৌষধ বলা হয় কেন তা জানার জন্য আমাদের এটির নানান উপকারিতা সম্পর্কে আগে জানতে হবে। দৈনন্দিন জীবনে কালোজিরার বিভিন্ন উপকারিতা আছে। এটি শুধু পাঁচফোড়ন হিসেবে রান্নার স্বাদ বাড়ায় না এটি হজম প্রক্রিয়া উন্নত করে, মুখের রুচি বাড়ায়, হৃদরোগে ঝুঁকি কমে, মানসিক স্বাস্থ্যের উন্নতি করে বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও এরার উপকারিতা আছে চলুন জেনে আসি সেগুলোঃ

  • এর আরেক নাম কৃষ্ণতিল। এটি প্রাচীনকাল থেকেই ভেষজ উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে। এর তেল অগুরা বিভিন্ন রোগ নিরাময় ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শরীরের টক্সিন গুলো দূর করে দিয়ে শরীরের বিভিন্ন প্রদাহ কমিয়ে শরীরকে সুস্থ সবল রাখে।
  • হজম শক্তি বৃদ্ধি করে, হজম শক্তি জনিত সব সমস্যা দূর করে। এটি গ্যাস দূর করে, পেট ফাঁপা কমায়, কোষ্ঠকাঠিন্য দূর করে।
  • এটা থাকা ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি এসিড হৃদরোগের ঝুঁকি কমায় এবং ডাইবেটিকস নিয়ন্ত্রণ রাখে।
  • এটি ঘুমের সমস্যা দূর করে। যাদের ঘুম হয় না তারা রাতে কালোজিরা তেল কপালে মেখে আলতো মালিশ করলে সহজে ঘুম হবে।
  • সকালে প্রতিদিন কালোজিরার তেল এক চামচ করে খালি পেটে খেলে তার মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে।
  • চুলের যত্নেও কালোজিরার ভূমিকা অনেক। এটি চুল পড়া কমায়, খুশকি দূর করে, নতুন চুল গজায় ও চুলের গোড়া মজবুত করে।

সকালে কালোজিরা খেলে কি হয়

সকালে খালি পেটে কালোজিরা খেলে অনেক উপকার পাওয়া যায়। এটি হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হৃদরোগের ঝুঁকি কমায় ও ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এছাড়া এটি ক্যান্সারের মতো ঝুঁকি কমাতে সাহায্য করে। চলুন জেনে এসে আরও কিছু ভূমিকাঃ

  • সকালে খালি পেটে কালোজিরা খেলে হজম শক্তি বাড়বে এবং মুখের রুচি বাড়বে, পেটের গ্যাস কমবে।
  • সকালে কালোজিরা ও মধু মিশিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ঠান্ডা জনিত রোগ ঠিক হয়।
  • কালোজিরা মধু খেলে ত্বকের উজ্জ্বলা বৃদ্ধি পায়, ত্বকের ব্রণ কমে যায় এবং মেস্তা দূর হয়।
  • কালোজিরা তেল সকালে খেলে চুল পড়া রোধ হয়, চুলের গোড়া মজবুত হয়, মাথার ত্বক সুস্থ থাকে এবং মাথার প্রদাহ দূর করে।

কালোজিরা খাওয়ার বেশকিছু অপকারিতা

কালোজিরা ব্যবহারে যেমন উপকার পাওয়া যায় ঠিক তেমনি এর অতিরিক্ত ব্যবহারে অপকারিতা আছে। আপনি যদি ঠিক মতো কালোজিরা না খান অর্থাৎ এই নিয়ম মেনে না খান তখনই এটি আমাদের শরীরে ব্যাঘাত ঘটাবে। তাই কালোজিরা আমাদের ঠিকমতো খেতে হবে। চলুন জেনে আসি কালোজিরা খাওয়ার অপকারিতাঃ

কালোজিরাকে-সর্ব-রোগের-মহৌষধ-বলা-হয়-কেন-জানুন-বিস্তারিত
  • অতিরিক্ত কালোজিরা খেলে শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যেমন- বুকে জ্বালাপোড়া হতে পারে, বমি বমি ভাব হতে পারে।
  • এটি বেশি সেবন করলে শরীরে হজম সমস্যা হতে পারে। পেটে অতিরিক্ত গ্যাস হতে পারে আবার অনেক সময় কোষ্ঠকাঠিন্যও হতে পারে কারণ কালোজিরা শরীর গরম করে।
  • কারো ডায়াবেটিস থাকলে ওষুধ সেবনে পাশাপাশি কালোজিরা খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। কারণ তা ওষুধের সাথে মিশে মিথস্ক্রিয় দেখা দেয়। এতে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।
  • বেশি কালোজিরা খেলে শরীরে চুলকানি, র‍্যাশ হতে পারে আবার শ্বাসকষ্ট জনিত সমস্যাও বেড়ে যেতে পারে।
  • অনেকের এলার্জি বেড়ে যেতে দেখা যায়।
  • গর্ভাবস্থায় এটি অনেক সময় ক্ষতিকর হতে পারে। তাই কালোজিরা খেলে যদি কোন সমস্যা হয় তাহলে ডাক্তার দেখাতে হবে।

কালোজিরা খাওয়ার সকল নিয়ম

কালোজিরা বেশি খেলে অনেক সমস্যা হতে পারে তাই আমাদের কালোজিরা খাওয়ার নিয়ম জেনে তার সেবন করা উচিত যদি আমরা এ থেকে উপকার পেতে চাই। হাদিসে অনেক উল্লেখ আছে কালোজিরা খাওয়ার নিয়ম। চলুন সেগুলো জেনে আসিঃ

  • কালোজিরা কাঁচা চিবিয়ে সকালে খেতে পারেন এক চামচ করে।
  • কালোজিরা গুঁড়ো করে আবার গরম ভাতের সাথে অথবা এপেল ভাতের সাথে মাথায় খেতে পারেন।
  • প্রতিদিন সকালে ১-২ চামচ অথবা ৫ গ্রাম কালোজিরা খাওয়া ভালো।
  • সকালে কালোজিরা সাথে মধু মিশিয়ে খেলে ৯৯টা রোগ ভালো হয়। এটি হাদিসে উল্লেখ আছে।
  • যাদের উচ্চ রক্তচাপ আছে তারা রাতে ঘুমানোর আগে কালোজিরা আস্ত চিবিয়ে খেতে পারেন অথবা এর তেল খেতে পারেন।
  • যাদের ডায়াবেটিস আছে তারা সকালে বার রাতে এই কালোজিরা খেতে পারেন। কিন্তু এক্ষেত্রে ওষুধ খাওয়া যাবেনা। যদি ওষুধ খান তাহলে ডাক্তার এসে পরামর্শ নিয়ে কালোজিরা খেতে হবে।

কুরআন ও হাদিসের আলোকে কালোজিরার ভূমিকা

কালোজিরাকে সর্ব রোগের মহৌষধ বলা হয় কেন এর আরেকটি কারণ হলো কালোজিরা খুবই পরিচিত একটি ভেষজ, ইউনানী আয়ুর্বেদিক ও কবিরাজি ওষুধ। প্রাচীন কাল থেকেই কালোজিরা মানব দেহের নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসেবে ব্যবহার হয়ে আসছে। এজন্য একে সর্ব রোগের মহৌষধ বলা হয়। ইসলামেই কালোজিরাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে আমরা কুরআন ও হাদিসের আলোকে কালোজিরার ভূমিকা জানবঃ

1. আয়েশা (রা:) এর নিকট হতে বর্ণিত, নবি (সা:) বলেছেন, "এই কালোজিরা 'সাম' ব্যতিত সকল রোগের ওষুধ। আমি বললাম, 'সাম' কি? তিনি বললেন, 'সাম' অর্থ মৃত্যু" (সহিহ বুখারী, হাদিস ৫৬৮৭)।

2. আব্দুল্লাহ বিন ওমর (রা:) হতে বর্ণিত, রাসূল (সা:) বলেন, "অবশ্যই তোমরা এই কালো দানা ব্যবহার করবে কেননা তাকে মৃত্যু ছাড়া সব রোগের নিরাময় আছে" (ইবনে মাজাহ, হাদিস ৩৪৪৮)।

3. অন্য এক হাদীসে এসেছে হুমায়রা (রা:) বলেছেন, রাসুল (সা:) বলেছেন, "নিশ্চয়ই এই কালোজিরায় আরোগ্য রয়েছে "। অন্য বর্ণনায় তাকে জিজ্ঞাসা করা হলো কালোজিরা কি? তিনি বলেছেন, 'শুনীয'।

4. হযরত আবু হুমাইরা (রা:) থেকে বর্ণিত, "সকালে এক চামচ কালোজিরা ও এক চামচ পানি মিশিয়ে খেলে সেদিন আর কোন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই"।

শেষ কথাঃ কালোজিরাকে সর্ব রোগের মহৌষধ বলা হয় কেন

আজকে আমরা জেনেছি কালোজিরাকে সর্ব রোগের মহৌষধ বলা হয় কেন। প্রতিদিন কালোজিরা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, এটি শরীরের টক্সিন গুলো বের করে দেয় এবং শরীরের প্রদাহ কমিয়ে দেয়। হাদিসেই উল্লেখ করা হয়েছে যে কালোজিরা খেলে মৃত্যু ছাড়া সব রোগ ঠিক হয়ে যাবে। তাই হাদিসে উল্লেখিত নিয়ম অনুযায়ী আমাদের কালোজিরা খেতে হবে যদি আমরা সুস্থ থাকতে চাই।

আমার মতে, কালোজিরাকে  সর্ব রোগের মহৌষধ বলা হয় কারণ এতে এমন কিছু প্রাকৃতিক গুণ আছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করার পাশাপাশি ছোটখাটো অনেক সমস্যা সমাধাণে ব্যাপক উপকার দেয়। তবে এটি সব রোগের একমাত্র চিকিৎসা নয় কিন্তু নিয়মিত খেলে শরীর সুস্থ ও সবল রাখতে সহায়তা করে। আশা করি আজকের পোস্ট থেকে আপনি উপকৃত হয়েছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ক্রিয়েটিভ ইনফো ৩৬০ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url