গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা

আপনি কি, গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে, এই পোস্টটি আপনার জন্য। গর্ভকালীন সময় একজন নারীর জীবনের সবচেয়ে সংবেদনশীল সময়। এই সময়ে খাবার-দাবারে একটু বাড়তি খেয়াল রাখা খুবই জরুরী।
গর্ভাবস্থায়-কলার-মোচা-খাওয়ার-উপকারিতা
অনেকেই জানেন না, কলার মোচা গর্ভবতী নারীদের জন্য কতটা উপকারী হতে পারে। এতে থাকা ফাইবার, আয়রন আর ভিটামিন শুধু শরীর ঠিক রাখে না, মায়ের ও অনাগত সন্তানের স্বাস্থ্যের উপরেও ভালো প্রভাব ফেলে। তো চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক বিস্তারিত।

পোস্ট সূচিপত্রঃ গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা

গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা

অনেকেই গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে চেয়ে থাকেন। গর্ভাবস্থায় একজন মায়ের দেহে নানা ধরনের পরিবর্তন আসে। শরীরের চাহিদা বেড়ে যায়, খাবার তালিকাতেও পরিবর্তন আসে। এই সময়ে এমন কিছু খাবার খাওয়া দরকার যা পুষ্টিতে ভরপুর, আবার হজমেও সহায়তা করবে। আমাদের আশেপাশে থাকা অনেক সাধারণ খাবার গুলোর মধ্যেই রয়েছে এমন গুণ। তার মধ্যে একটি হচ্ছে কলার মোচা। অনেকেই এই সবজিটাকে খুব সাধারণ মনে করেন, কিন্তু গর্ভবতী মায়েদের জন্য এর উপকারিতা সত্যি অসাধারণ।

প্রথমত, কলার মোচা ফাইবার সমৃদ্ধ খাবার। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা, অনেকেই এই সমস্যাই ভোগেন। কলার মোচা নিয়মিত খেলে এই সমস্যা অনেকটাই কমে যায়। এটি হজমে সহায়তা করে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। আর গর্ভাবস্থায় একজন মায়ের জন্য স্বাভাবিক হজম প্রক্রিয়া বজায় রাখা খুবই জরুরী। দ্বিতীয়ত, কলার মোচায় রয়েছে আয়রন। যা রক্তশূন্যতা দূর করতে খুবই কার্যকর। গর্ভাবস্থায় অনেক মায়ের শরীরে রক্তের ঘাটতি দেখা যায়। যার ফলে মাথা ঘোরা, দুর্বলতা বা নিঃশ্বাসে কষ্ট হতে পারে।
গর্ভাবস্থায় কলার মোচা খেলে শরীরে আয়রনের ঘাটতি কিছুটা পূরণ হয় এবং হিমোগ্লোবিনের মাত্রাও ঠিক থাকে। তৃতীয়ত, কলার মোচায় থাকা এন্টি-অক্সিডেন্ট উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে করে মা সহজে অসুস্থ হন না এবং শরীরে শক্তি পায়। আবার এতে রয়েছে ভিটামিন "বি৬" যা মায়ের মুড ঠিক রাখতে সাহায্য করে। গর্ভাবস্থায় মানসিক চাপ কমানোও অনেক জরুরী, আর এই ভিটামিন সেটাতে সহায়তা করে। অনেক সময় গর্ভাবস্থায় মায়েদের রক্তচাপ বেড়ে যায়।

কলার মোচা প্রাকৃতিকভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে। এছাড়াও কলার মোচা শরীরের ফোলাভাব বেড়ে যাওয়ার সমস্যা কিছুটা কমিয়ে দিতে পারে। আবার ওজন বেড়ে যাওয়ার সমস্যাও কমিয়ে দেয়। সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি রান্না করাও সহজ এবং একে ভর্তা, তরকারি বা ভাজি- যেভাবে খাওয়া হোক না কেন, পুষ্টিগুণ ঠিক থাকে। সবশেষে বলা যায় গর্ভাবস্থায় যদি একটু ভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খেতে চান, তাহলে কলার মোচা আপনার জন্য একটি দারুণ খাবার হতে পারে। কলার মোচাই রয়েছে প্রাকৃতিক পুষ্টিগুণ উপাদান, যা গর্ভাবস্থায় মা এবং অনাগত শিশুর জন্য অনেক উপকারে আসবে।

গর্ভবতী মায়ের জন্য কলার মোচা খাওয়া ভালো কিনা

গর্ভাবস্থায় একজন মায়ের শরীর যেমন বদলে যায়, তেমনি খাবার-দাবারেও সতর্কতা বজায় রাখতে হয়। অনেকেই ভাবেন, গর্ভাবস্থায় কোন খাবার খাওয়া নিরাপদ আর কোন খাবার খাওয়া নিরাপদ নয়। এই ভাবনার মধ্যেই একটা সাধারণ প্রশ্ন আসে গর্ভাবস্থায় কলার মোচা খাওয়া কি ঠিক? এর উত্তর হচ্ছেঃ হ্যাঁ। ঠিকমতো রান্না করে খেলে, কলার মোচা গর্ভবতী মায়ের জন্য খুবই উপকারী হতে পারে। কলার মোচা আমাদের দেশের একটি সহজলভ্য সবজি। কলার মোচাই রয়েছেঃ ফাইবার, যা হজমের জন্য খুবই ভালো। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে অনেক সময় পেট ফাঁপা, গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়।

এই সময় কলার মোচা খেলে পেট পরিষ্কার থাকে, হজম ভালো হয় এবং শরীর হালকা লাগে। এছাড়াও কলার মোচাই রয়েছে আয়রন এবং খনিজ উপাদান, যা গর্ভবতী মায়ের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। গর্ভাবস্থায় রক্তশূন্যতা একটি বড় সমস্যা, যা মায়ের শরীর দুর্বল করে তোলে এবং সন্তান জন্মের সময় জটিলতা তৈরি করতে পারে। কিন্তু নিয়মিত আয়রন সমৃদ্ধ খাবার খেলে সেই ঝুঁকি অনেকটাই কমে যায়। এই কারণে অনেক পুষ্টিবিদরাও প্রাকৃতিক উপাদান থেকে আয়রন পাওয়ার জন্য কলার মোচা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কলার মোচায় রয়েছে প্রাকৃতিক এন্টিঅক্সিডেন্ট উপাদান।

যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফলে গর্ভবতী মা সহজে অসুস্থ হন না। আবার এতে থাকা ভিটামিন বি৬ শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যার ফলে মায়ের মেজাজ ভালো থাকে। তবে খেয়াল রাখতে হবে মোচা ভালোভাবে পরিষ্কার করে রান্না করতে হবে, যেন পেটে কোন অসস্তি না হয়। তেল-ঝাল কম দিয়ে ভালো করে রান্না করলেই এটি একেবারে নিরাপদ এবং উপকারী খাবার হয়। সবশেষে বলা যায় গর্ভবতী মায়ের জন্য কলার মোচা খাওয়া অনেক উপকারী। শুধু সঠিকভাবে রান্না করতে হবে এবং পরিমাণ মতো খেতে হবে, তাহলে এর উপকারিতা পাওয়া যাবে।

গর্ভাবস্থায় কোন কোন সবজি খাওয়া নিরাপদ

গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা জানার আগে কোন কোন খাবার গর্ভাবস্থায় খাওয়া নিরাপদ তা আগে আমাদের জানতে হবে। গর্ভাবস্থায় প্রতিটি খাবার বেছে খেতে হয় এবং একটু বুঝে শুনে খেতে হয়। এই সময় মা এবং অনাগত সন্তানের সুস্থতার জন্য পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরী। সবজির মধ্যে কিছু কিছু সবজি রয়েছে যেগুলো গর্ভবতী মায়ের জন্য একেবারে নিরাপদ এবং উপকারী। প্রথমেই রয়েছে লাউ। এটি হালকা, সহজে হজম হয় এবং শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এরপরে রয়েছে ঢেঁড়স। এতে রয়েছে ভরপুর ফাইবার এবং এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এরপরে রয়েছে পালং শাক বা অন্যান্য শাকসবজি।
এসব শাকসবজিতে রয়েছে ফোলেট, আয়রন এবং ক্যালসিয়াম, যা শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করে। এরপরে রয়েছে গাজর আর লাল বিট। যা ভিটামিন এ এবং আয়রনের ভালো উৎস। এছাড়াও ঝিঙে, করলা, মিষ্টি কুমড়ো, শসা ইত্যাদি। এই সমস্ত সবজি গুলো নিরাপদ এবং উপকারী। তবে যেকোনো সবজি ভালোভাবে ধুয়ে, ভালো করে রান্না করে খাওয়া উচিত। যাতে করে জীবাণু, ধুলাবালি এবং ময়লা না থাকে। সবশেষে বলা যায় যেকোনো খাবার খাওয়ার আগে নিজের শরীর অনুযায়ী ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো।

গর্ভাবস্থায় কলার মোচা খেলে কি হয়

গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা অনেক। গর্ভাবস্থায় প্রতিদিনের খাবার শুধু মায়ের জন্য নয় বরং মায়ের শরীরের ভিতরে বেড়ে ওঠা শিশুর সুস্থতাও নিশ্চিত করে। অনেকেই ভাবেন, গর্ভাবস্থায় কলার মোচা খাওয়া উচিত কি না। আসলে সঠিকভাবে রান্না করা কলার মোচা খেলে গর্ভবতী মায়ের শরীরে বেশ কিছু ভালো পরিবর্তন দেখা যায়। প্রথমত, কলার মোচা ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি হজমে সাহায্য করে। গর্ভাবস্থায় পেট ভার লাগা, গ্যাস বা কোষ্ঠকাঠিন্য খুবই সাধারণ সমস্যা। এই অবস্থায় কলার মোচা খেলে পেট পরিষ্কার থাকে এবং হজম ভালো হয়।
গর্ভাবস্থায়-কলার-মোচা-খাওয়ার-উপকারিতা-জানুন-বিস্তারিত-বিষয়
দ্বিতীয়ত, এতে রয়েছে আয়রন এবং ফোলেট, যা রক্তশূন্যতা কমাতে সাহায্য করে। গর্ভাবস্থায় অনেক মায়ের শরীরে হিমোগ্লোবিন কমে যায়, কলার মোচা সেই ঘাটতি পূরণে সহায়তা করে। এছাড়াও কলার মোচায় থাকা ভিটামিন ও এন্টি-অক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, ক্লান্তি দূর করে এবং মন ভালো রাখতে সাহায্য করে। তবে অবশ্যই তেল-ঝাল কম দিয়ে রান্না করে খাওয়াই ভালো। সবশেষে বলা যায় কলার মোচা পরিমাণ মতো খেতে হবে এবং শরীরের অবস্থা অনুযায়ী বুঝে শুনে খেতে হবে।

গর্ভাবস্থায় পেট পরিষ্কার রাখতে কোন খাবারগুলো উপকারী

গর্ভাবস্থায় অনেক মায়েরই পেট পরিষ্কার না থাকার কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। হরমনের পরিবর্তন, কম পানি খাওয়া বা ভুল খাদ্যাভ্যাসের কারণে এই সমস্যা হতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই নিয়মিত পুষ্টিকর কিছু খাবার খেলে পেট পরিষ্কার রাখা খুবই সহজ। ফাইবার সমৃদ্ধ খাবার পেট পরিষ্কার রাখতে সবচেয়ে বেশি উপকারী। যেমন লাল চালের ভাত, রুটি, ওটস, চিড়া ইত্যাদি। এগুলো হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। আবার সবুজ শাক-সবজি, যেমন পালং শাক, ডাটা শাক, ঢেঁড়স, ঝিঙে ইত্যাদি এগুলো দারুণ উপকারী।

এই খাবারগুলোতে ফাইবারের পাশাপাশি ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে, যা হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। ফলমূলের মধ্যে রয়েছে পাকা পেঁপে, কলা, আপেল এবং আঙ্গুর। বিশেষ করে কলা এবং পেঁপে পেট নরম রাখতে সাহায্য করে। তবে কাঁচা পেঁপে খাওয়া একেবারেই উচিত নয়। পানি ও লিকুইড যুক্ত খাবার যথেষ্ট পরিমাণে খেতে হবে। প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস পানি খাওয়া উচিত। আবার ডাবের পানি, স্যুপ বা পাতলা ডালও পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- খাবারে বেশি তেল-ঝাল এড়িয়ে চলতে হবে, আর নিজের শরীরের অবস্থা বুঝে খাবার দিতে হবে।

গর্ভাবস্থায় গ্যাস কমানোর ঘরোয়া উপায়

গর্ভাবস্থায় অনেক মায়ের পেট ফাঁপা, ঢেকুর উঠা বা গ্যাসের সমস্যা হয়ে থাকে। এটি স্বাভাবিক হলেও অস্বস্তিকর। তবে কিছু ঘরোয়া উপায় মেনে চললে, ওষুধ ছাড়াই অনেকটাই গ্যাস কমানো সম্ভব। প্রথমেই পানি খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস পানি পান করতে হবে। এতে করে পেট ঠান্ডা থাকবে এবং হজম প্রক্রিয়া সচল থাকবে। এরপরে, এক টুকরো আদা চিবিয়ে খেলে বা হালকা আদা চা খেলে গ্যাস অনেকটাই কমে যায়। এছাড়াও জিরা ভেজানো পানি বা জিরা সিদ্ধ করে পান করলে পেট ফাঁপা কমে যায়।
আবার দই খেলেও অনেকটাই উপকার পাওয়া যায়। কারণ এতে থাকা প্রবায়োটিক হজমে সাহায্য করে। প্রতিদিন দুপুরে এক বাটি করে টক দই খাওয়া যেতে পারে। এছাড়াও খাওয়ার পরপরই শুয়ে পড়া থেকে বিরত থাকতে হবে, ধীরে ধীরে খেতে হবে এবং অতিরিক্ত তেল, ঝাল, চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, এতে করে গ্যাস অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। সবশেষে বলা যায় শরীর চর্চা করলে যেমন হজম ভালো হয়, তেমনি মনও ফ্রেশ থাকে। তবে যেকোনো সমস্যা বেশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

গর্ভাবস্থায় রক্তশূন্যতা কমানোর খাবার তালিকা

গর্ভাবস্থায় রক্তশূন্যতা অনেক মায়ের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এতে করে মাথা ঘোরা, শরীর দুর্বল লাগা এবং শ্বাসকষ্ট সহ নানা সমস্যার দেখা দিতে পারে। এই সমস্যা কমাতে নিয়মিত কিছু খাবার খাওয়া খুবই জরুরী, যেগুলো প্রাকৃতিকভাবে শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে। প্রথমেই বলা যায়-সবুজ শাকসবজির কথা। যেমন পালং শাক, লাল শাক, কলমি শাক ইত্যাদি। এগুলোতে প্রচুর আয়রন এবং ফলেট থাকে, যা রক্ত গঠনে সাহায্য করে। আবার লাল বিট আর গাজর এই দুইটি সবজি রক্ত বাড়াতে দারুণ কার্যকর। প্রতিদিন এক গ্লাস লাল বিটের রস বা সেদ্ধ বিট খাওয়া যেতে পারে।
গর্ভাবস্থায়-কলার-মোচা-খাওয়ার-উপকারিতা-জানুন
ডিমের কুসুম, পরিমাণমতো মাংস এবং কলিজা এগুলোতেও উচ্চমাত্রায় আয়রন থাকে। তবে অবশ্যই ভালোভাবে রান্না করে খাওয়া উচিত। শুকনো ফল যেমন খেজুর, কিসমিস, বাদাম ইত্যাদি। এই সমস্ত খাবার গুলো হালকা নাস্তাই রাখা যেতে পারে। খেজুর রক্ত শূন্যতা কমাতে অনেক উপকারী। এরপরে, আনাজ ও ডাল বিশেষ করে মসুর ডাল এবং সয়াবিন ডাল খাওয়া ভালো। এছাড়াও ভিটামিন "সি" যুক্ত ফল, যেমনঃ লেবু, আমলা, মালটা, কমলা ইত্যাদি। এই সমস্ত ফলমূল খেলে শরীরে আয়রন ভালোভাবে শোষণ করতে পারে। নিয়মিত এই খাবারগুলোর পাশাপাশি পর্যাপ্ত পানি পান করাও জরুরী।

গর্ভাবস্থায় হজমে সহায়ক খাবার তালিকা

গর্ভাবস্থায় হজমের সমস্যা খুব সাধারণ একটি বিষয়। এই সময়ে শরীরের হরমোন পরিবর্তন হয়ে থাকে। যার ফলে মায়ের পেটে গ্যাস, পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাগুলো দেখা দেয়। তবে কিছু সহজলভ্য খাবার নিয়মিত খেলে হজম ভালো থাকে এবং শরীর হালকা লাগে। এর জন্য প্রথমেই বলা যায় ফাইবার যুক্ত খাবার হজমের জন্য খুবই উপকারী। যেমনঃ লাল চালের ভাত, আটার রুটি, ওটস এবং চিড়া। আবার সবজির মধ্যে রয়েছে ঢেঁড়স, ঝিঙে, পুঁইশাক, পালং শাক, মিষ্টি কুমড়া ইত্যাদি।

এই সমস্ত খাবার গুলো পেট ঠান্ডা রাখে এবং হজমে সহায়তা করে। আবার ফলমূলের মধ্যে রয়েছে- কলা, পাকা পেঁপে, আপেল এবং আনারস এগুলো হজমে দারুণ সাহায্য করে। তবে কাঁচা পেঁপে না খাওয়ায় ভালো। আবার টক দই প্রতিদিন খেলে পেটে ভালো ব্যাকটেরিয়া তৈরি হয়, যা হজম শক্তি বাড়ায়। এছাড়াও জিরা ভেজানো পানি বা হালকা গরম আদা চা খেলে গ্যাস ও বদহজম অনেকটাই কমে যায়। সবশেষে বলা যায় খাবার ঠিকমতো চিবিয়ে খেতে হবে, একসাথে বেশি খাওয়া যাবে না এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে।

গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য দূর করার খাবার

গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা, যেটা অনেক মায়ের দৈনন্দিন জীবনকে অস্বস্তিকর করে তোলে। গর্ভবস্থায় হরমনের পরিবর্তন, শারীরিক চাপ ও পর্যাপ্ত পানি না খাওয়ার কারণে এই সমস্যা দেখা দিতে পারে। তবে কিছু নির্দিষ্ট খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে কোষ্ঠকাঠিন্য অনেকটাই কমানো সম্ভব। ফাইবারযুক্ত খাবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সবচেয়ে বেশি উপকারী। যেমনঃ লাল চালের ভাত, আটার রুটি, ওটস, শশা, গাজর, ঢেঁড়স, ঝিঙে ইত্যাদি। এই খাবারগুলো হজমে সাহায্য করে এবং মল নরম রাখতে সহায়তা করে। আর শাকসবজির মধ্যেঃ পালং শাক, লাল শাক এবং কলমি শাক এগুলো প্রচুর আঁশযুকশ।

আর ফলমূলের মধ্যে রয়েছে পাকা কলা, পাকা পেঁপে, আনারস এবং আপেল খুবই উপকারী। এই ফলগুলো পেট নরম রাখতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়া সচল রাখে। আবার টক দই একটি প্রাকৃতিক প্রবায়োটিক খাবার, যা পেটে ভালো ব্যাকটেরিয়া তৈরি করে এবং হজম প্রক্রিয়া ঠিক রাখে। এছাড়াও ইসবগুলের ভুষি রাতে ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম পানির সঙ্গে খেলে অনেক মায়ের পেট সকালে পরিষ্কার হয়। সবশেষে বলা যায় প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস করে পানি খেতে হবে, নিয়মিত হাঁটাহাঁটি করতে হবে এবং অতিরিক্ত তেল, ঝাল, চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে।

শেষ কথাঃ গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা

এই পোস্টে গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। গর্ভাবস্থায় প্রতিটি খাবারই মায়ের এবং অনাগত সন্তানের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। তাই গর্ভাবস্থায় খাবার খাওয়ার আগে শরীরের অবস্থা বুঝে খাবার খাওয়া খুবই জরুরী। কলার মোচা আমাদের দেশের পরিচিত একটি সবজি হলেও এর পুষ্টিগুণ সম্পর্কে অনেকেই জানে না। সঠিকভাবে রান্না করে পরিমাণ মতো খাওয়া হলে, এটি গর্ভবতী মায়ের জন্য সত্যিই অনেক উপকারী।

এতে থাকা ফাইভার কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে, আয়রন ও ফলেট রক্তশূন্যতা দূর করে এবং ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট শরীরকে সুস্থ এবং চাঙ্গা রাখতে সাহায্য করে। তবে যেহেতু গর্ভাবস্থা একটি স্পর্শকাতর সময়, তাই যেকোনো খাবার খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। শরীর যদি ভালোভাবে সহ্য করে, তাহলে কলার মোচা গর্ভাবস্থায় একটি স্বাস্থ্যকর, পুষ্টিকর এবং নিরাপদ খাবার হতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ক্রিয়েটিভ ইনফো ৩৬০ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url