ক্যানভা দিয়ে প্রফেশনাল রেজুমে ডিজাইন করার কৌশল
আজকের এই আর্টিকেলে আমরা ক্যানভা দিয়ে প্রফেশনাল রেজুমে ডিজাইন করার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং কিভাবে ক্যানভা দিয়ে রেজুমে ডিজাইন করতে হয় তা ধারাবাহিকভাবে স্ক্রিনশট সহ দেখিয়ে দেয়ার চেষ্টা করবো।
রেজুমে আমাদের সকলের জীবনে অবশ্যই কোনো না কোনো সময় প্রয়োজন হয়।
রেজুমে মূলত একটা ডকুমেন্ট যেখানে কোনো ব্যক্তির ব্যক্তিগত,
শিক্ষাগত, পেশাগত এবং অন্যান্য সকল যোগ্যতাকে এক নজরে তুলে ধরা
যায়। তো চলুন জেনে নেয়া যাক এ বিষয়ে বিস্তারিত।
পোস্ট সূচীপত্রঃ ক্যানভা দিয়ে প্রফেশনাল রেজুমে ডিজাইন করার কৌশল
- ক্যানভা দিয়ে প্রফেশনাল রেজুমে ডিজাইন করার কৌশল
-
ক্যানভা কি এবং এটি কি কাজে ব্যবহৃত হয়
- রেজুমে বলতে আসলে কি বোঝাই
-
রেজুমে আমাদের জীবনে কিভাবে কাজে লাগে
-
সিভি এবং রেজুমের মধ্যে পার্থক্য কি
- ক্যানভা দিয়ে রেজুমে ডিজাইন করার প্রথম ধাপ
- ক্যানভা দিয়ে রেজুমে ডিজাইন করার দ্বিতীয় ধাপ
- ক্যানভা দিয়ে রেজুমে ডিজাইন করার শেষ ধাপ
-
রেজুমে না থাকলে যে ধরনের সমস্যা সৃষ্টি হয়
- শেষ কথাঃ ক্যানভা দিয়ে প্রফেশনাল রেজুমে ডিজাইন করার কৌশল
ক্যানভা দিয়ে প্রফেশনাল রেজুমে ডিজাইন করার কৌশল
এখন আমরা ক্যানভা দিয়ে প্রফেশনাল রেজুমে ডিজাইন করার কৌশল সম্পর্কে
বিস্তারিত আলোচনা করবো এবং কিভাবে রেজুমে ডিজাইন করতে হয় তা স্ক্রিনশট
সহ ধারাবাহিক এবং বিস্তারিতভাবেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। রেজুমে হলো
মূলত কোনো ব্যক্তির ব্যক্তিগত, শিক্ষাগত, পেশাগত এবং যাবতীয় যোগ্যতা কে এক
নজরে তুলে ধরার জন্য একটি ডকুমেন্ট। এটি প্রত্যেক ব্যক্তির জীবনে অতি
গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট।রেজুমে মূলত একটি আমেরিকান শব্দ যার বাংলা অর্থ
হলো জীবন বৃত্তান্তের সারসংকলন।
আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় এই রেজুমে বাড়ানোর
প্রয়োজন পড়ে। আমরা চাইলে ঘরে বসে খুব সহজেই ক্যানভা দিয়ে
প্রফেশনাল রেজুমে ডিজাইন করতে পারবো। এর জন্য প্রথমে আমাদের
www.canva.com এ চলে যেতে হবে। সেখান থেকে রেজ্যুমে অপশন সিলেক্ট করে
আমাদের পছন্দের টেমপ্লেট নির্বাচন করতে হবে। টেমপ্লেট নির্বাচন করা হয়ে
গেলে উক্ত টেমপ্লেটটি আমরা আমাদের নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবো এবং
নিজেদের সকল ইনফরমেশন সহ ছবি যুক্ত করতে পারবো। সকল কাজ সম্পন্ন হলে এই
রেজুমেটি আমরা খুব সহজেই জেপিইজি অথবা পিএনজি কিংবা পিডিএফ ফরমেটে
ডাউনলোড করে নিতে পারবো
ক্যানভা কি এবং এটি কি কাজে ব্যবহৃত হয়
আমরা যেহেতু ক্যানভার সাহায্যে আমাদের রেজুমেটি ডিজাইন করতে চাচ্ছি তাই
সেক্ষেত্রে আমাদের আগে জানা উচিত ক্যানভা কি এবং এটি কি কাজে ব্যবহৃত হয় সেই
সম্পর্কে। ক্যানভা হলো মূলত একটি অনলাইন ভিত্তিক গ্রাফিক্স ডিজাইন
প্ল্যাটফর্ম যেখানে খুব সহজে বিভিন্ন ধরনের ভিজুয়াল কনটেন্ট তৈরি
করা যায়। পাশাপাশি এগুলো তৈরি করতে কোনো পেশাদার গ্রাফিক্স ডিজাইন হওয়ার
প্রয়োজন পরে না কারণ ক্যানভাতে ড্রাগ এন্ড ড্রপ এর মাধ্যমে এ সকল ধরনের
কাজগুলো খুব সহজে করা হয়ে থাকে।
ক্যানভাতে বিভিন্ন ভিজুয়াল কন্টেন্টের যেমন লোগো, ভিডিও, প্রেসেন্টেশন,
রেজ্যুমে সিভিএবং সোশ্যাল মিডিয়া জন্য অসংখ্য টেমপ্লেট
থাকে।আমাদের প্রথমে যে বিষয়টি প্রয়োজন সে বিষয়টি ক্যানভাতে গিয়ে সার্চ
দিতে হবে এরপর ক্যানভা আমাদের চার্চের পরিপ্রেক্ষিতে অসংখ্য
টেমপ্লেট আমাদের সামনে শো করাবে এবং সেখান থেকে আমাদের পছন্দমতো টেমপ্লেট
নির্বাচন করে সেটিকে আমাদের নিজেদের ইনফরমেশন ব্যবহার করে এডিট করতে
হবে। ক্যানভাতে অধিকাংশ জিনিস ফ্রি হওয়ায় এই টেমপ্লেট গুলো আমরা খুব
সহজেই ডাউনলোড করে নিতে এবং ব্যবহার করতে পারবো মূলত এটাই হলো ক্যানভার কাজ।
রেজুমে বলতে আসলে কি বোঝাই
আমরা যেহেতু ক্যানভা দিয়ে প্রফেশনাল রেজুমে ডিজাইন করার
কৌশল সম্পর্কে আলোচনা করছি তাই আমাদের সবার আগে অবশ্যই রেজুমে
সম্পর্কে জানতে হবে। আবার আগেই বলেছি রেজুমে হলো এমন একটা ডকুমেন্ট
যেখানে কোন ব্যক্তির ব্যক্তিগত, শিক্ষাগত, পেশাগত এবং নানান যোগ্যতা এক নজরে
তুলে ধরা যায়। রিজুমে একটি আমেরিকান শব্দ যার বাংলা অর্থ হল জীবন
বৃত্তান্তের সারসংকলন।রেজুমে হলো মূলত কোনো নির্দিষ্ট বা
বিশেষ চাকরির পরিপ্রেক্ষিতে আবশ্যিক তথ্য অর্থাৎ এটি পুরো জীবন
বৃত্তান্ত নয়।
তবে রেজুমে তৈরি করার জন্য অবশ্যই আমাদের কিছু বিষয়ে গুরুত্ব দিতে হবে।
রেজুমে তৈরি করার জন্য বেশ কিছু নির্দেশিকা রয়েছে আমরা যদি সেই নির্দেশনা
গুলো না মানি তাহলে সেক্ষেত্রে আমাদের রেজুমেটি ভুল হয়ে যাবে এবং
যেহেতু এটি একটি অতি গুরুত্বপূর্ণ জিনিস তাই আমাদের রেজুমে তৈরি করার সময়
অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমত রেজুমে তৈরি করার জন্য আমাদের
সাদা অফসেট পেপার ব্যবহার করতে হবে, আলাদা টাইটেল বা হেডিং দেয়ার দরকার
নেই, পেজে চারপাশে এক ইঞ্চি করে মার্জিন হিসেবে ফাঁকা রাখতে
হবে, এ৪ পেপার কাগজ ব্যবহার করতে হবে এবং ইংলিশ ফ্রন্টে সকল লিখা লিখতে
হবে। পাশাপাশি নিজের সম্পর্কে কোনো ভুল বা মিথ্যা তথ্য দেয়া যাবে না
এবং ভাষা হবে প্রচলিত ও সহজ।
রেজুমে আমাদের জীবনে কিভাবে কাজে লাগে
রেজুমেতে যেহেতু ব্যক্তির ব্যক্তিগত, শিক্ষাগত, পেশাগত এবং যাবতীয়
যোগ্যতা উল্লেখ করা থাকে তাই এটি আমাদের জীবনে প্রত্যেকের ক্ষেত্রে অতি
গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। আমরা যদি কোনো চাকরির ইন্টারভিউ দিতে
যাই তাহলে নিয়োগকর্তার কাছে আমাদের প্রথম পরিচিতি হবে এর রেজুমে।
রেজুমের মাধ্যমে তারা আমাদের যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পর্কে
বিস্তারিতভাবে জানতে পারবে।
রেজুমে আমাদের চাকরি পেতে, উচ্চতর শিক্ষা গ্রহণের ক্ষেত্রে, স্কলারশিপ পেতে,
এমনকি বিদেশে পড়ার আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আমরা যখন কারো কাছে আমাদের রেজুমে দি তখন তিনি খুব অল্প সময়ের
মধ্যে আমাদের সম্পর্কে একটি ধারণা তৈরি করে ফেলেন। তাই আমাদের চেষ্টা
করতে হবে সব সময় আকর্ষণীয়ভাবে রেজুমে তৈরি করতে। যদি আমাদের রেজুমে আমরা
আকর্ষণীয়ভাবে তৈরি না করি তাহলে উক্ত ব্যক্তির কাছে আমাদের প্রথম ইমপ্রেশন
ভালো হবে না। তাই আমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে রেজুমে একটি গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে।
সিভি এবং রেজুমের মধ্যে পার্থক্য কি
এইবার কথা বলা যাক সিভি এবং রেজুমের মধ্যে পার্থক্য নিয়ে। আমাদের মধ্যে
অনেকেই সিভি এবং রেজুমেকে একই মনে করে। সিভি এবং রেজুমের মধ্যে মিল
থাকলেও দুটি এক জিনিস নয়। সিভি এবং রেজুমের মধ্যে পার্থক্য নিচে
উল্লেখ করা হলো।
- সিভি হলো একটি ল্যাটিন শব্দ যার অর্থ জীবন বৃত্তান্ত অর্থাৎ জীবনের সমস্ত কিছু। অন্যদিকে রেজুমে হলো একটি আমেরিকান শব্দ যার অর্থ জীবনবৃত্তান্তের সারসংকলন।
- সিভি মানে হলো জীবন বৃত্তান্ত অর্থাৎ এটি দ্বারা বুঝায় জীবনের যাবতীয় সব ধরনের কোর্স ও দক্ষতা, অভিজ্ঞতা এবং প্রকল্পের আবশ্যিক কিছু ব্যক্তিগত তথ্য সমৃদ্ধ লেখা। অন্যদিকে রেজুমে হলো কোনো বিশেষ চাকরি বা বিশেষ প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আবশ্যিক তথ্য সংকলন। এটি সম্পূর্ণ জীবন বৃত্তান্ত নয়।
- সিভি সাধারণত আবেদনপত্র সহ একাধিক পৃষ্ঠার হয়ে থাকে। অন্যদিকে রেজুমের উপরের দিকে আবেদন পত্র এবং সেই পৃষ্ঠার নিচে জীবন বৃত্তান্তের সার সংকলন করে লিখতে হয়।
মূলত এগুলোই হলো সিভি এবং রেজুমের মধ্যে কিছু উল্লেখযোগ্য
পার্থক্য বা ভিন্নতা।
ক্যানভা দিয়ে রেজুমে ডিজাইন করার প্রথম ধাপ
এখন আমরা ক্যানভা দিয়ে প্রফেশনাল রেজুমে ডিজাইন করার কৌশল সম্পর্কে
ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করবো এবং স্ক্রিনশট সহ কিভাবে রেজুমে ডিজাইন
করতে হয় তা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিবো। ক্যানভা দিয়ে রেজুমে ডিজাইন
করার জন্য প্রথমে আমাদের ক্যানভা্র ওয়েবসাইটে www.canva.com এ প্রবেশ
করতে হবে। সেখান থেকে রেজ্যুমে অপশন সিলেক্ট করে আমাদের পছন্দের
টেমপ্লেট নির্বাচন করতে হবে।
রেজুমে অপশন সিলেক্ট করার পর আমাদের সামনে অসংখ্য টেমপ্লেট চলে আসবে এবং
এখান থেকে আমাদের পছন্দমতো টেমপ্লেট নির্বাচন করতে হবে।
টেমপ্লেট পছন্দ হলে টেমপ্লেটটি আমাদের ওপেন করতে হবে। এইজন্য আমাদের
টেমপ্লেটের উপর ক্লিক করে কাস্টমাইজ ইউর টেমপ্লেট অপশনে ক্লিক করতে হবে।
কাস্টমাইজ দা টেমপ্লেট অপশন এ ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আমরা বিভিন্ন টুলসহ আমাদের উক্ত টেমপ্লেটটি দেখতে পাবো।
টেমপ্লেটটি আমাদের সামনে এডিটেবল অবস্থায় চলে আসলে আমরা বাম থেকে আমাদের
এডিট করার জন্য যাবতীয় টুল দেখতে পাবো। প্রথমে আমাদের এই রেজুমেতে একটি
ছবি করতে হবে। ছবি যুক্ত করার জন্য আমাদের প্রথমে বাম দিকে আপলোড
নামের অপশনে ক্লিক করতে হবে
এভাবে ছবি আপলোড করার মাধ্যমে আমাদের ক্যানভা দিয়ে প্রফেশনাল রেজুমে ডিজাইন
করার প্রথম ধাপ এখানেই শেষ হয়। দ্বিতীয় ধাপে আমরা কিভাবে আমাদের
ইনফরমেশন গুলো এডিট করতে হবে সে সম্পর্কে ধারণা দিব।
ক্যানভা দিয়ে রেজুমে ডিজাইন করার দ্বিতীয় ধাপ
দ্বিতীয় ধাপের প্রথমে আমাদের রেজুমেতে যে ইনফরমেশন গুলো রয়েছে
সেগুলোকে আমাদের নিজেদের ইনফরমেশনের সাথে চেঞ্জ করে নিতে হবে। আর যে জায়গা
বা বক্সের ইনফরমেশন আমরা চেঞ্জ করতে চাচ্ছি সেখানে ক্লিক করে আমাদের
নিজেদের ইনফরমেশন গুলো ইনপুট করে দিতে হবে।
এরপর আমরা চাইলে এ লেখাগুলোর টেক্সট ফ্রন্ট পরিবর্তন করতে পারি
এখন টেক্সট ফ্রন্ট পরিবর্তন করার জন্য আমাদের উপরে ফ্রন্ট এর
অপশন থেকে পছন্দের ফ্রন্টটি নির্ধারণ করতে হবে।
ঠিক এই একইভাবে আমরা চাইলে আমাদের রেজুমের বিভিন্ন অংশের কালার বা রঙও
পরিবর্তন করতে পারি।
এই সকল কাজগুলো করার মাধ্যমে আমাদের রেজুমে ডিজাইন করা দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়। তৃতীয় ধাপে আমরা এই রেজুমেটি কিভাবে ফ্রিতে ডাউনলোড করবো সে সম্পর্কে বিস্তারিত দেখিয়ে দিব।
ক্যানভা দিয়ে রেজুমে ডিজাইন করার শেষ ধাপ
আমাদের বানানো রেজুমেটি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করার জন্য প্রথমে
আমাদের উপরে ডানে শেয়ার নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে।
সেখানে ক্লিক করলে আমাদের সামনে ডাউনলোড করার জন্য একটি ডাউনলোড অপশন চলে আসবে। তারপর আমাদের সেই ডাউনলোড অপশনে এ ক্লিক করতে হবে।
রেজুমে না থাকলে যে ধরনের সমস্যা সৃষ্টি হয়
এখন আমরা আলোচনা করবো রেজুমের মতো গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট আমাদের
কাছে না থাকলে আমাদের কি কি সমস্যা হতে পারে তা নিয়ে। যেহেতু আমরা
আগেই বলেছি এটি একটি অতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আমাদের জীবনের জন্য আমরা
যদি কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাই তাহলে নিয়োগকর্তার কাছে আমাদের
প্রথম পরিচিতি হবে এর রেজুমে। রেজুমের মাধ্যমে তারা আমাদের যোগ্যতা,
দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবে।
তাই যদি সেই সময় আমাদের কাছে আমাদের রেজুমেটী তৈরি করা না থাকে অথবা
আনপ্রফেশনাল এবং ভুলভালভাবে তৈরি করা থাকে তাহলে চাকরি নিয়োগকর্তারা
আমাদের ব্যাপারে একদম নেগেটিভ একটি ইম্প্রেশন পোষণ করবে যার
ফলস্বরূপ আমাদের সেই চাকরিটি আর হবে না। তাই আশা করছি আপনারা বুঝতে
পারছেন একটি চাকরির জন্য রেজুমে কতটা গুরুত্বপূর্ণ। তাই আমাদের
চেষ্টা করতে হবে সব সময় সুন্দর, পরিপাটি, মার্জিত এবং গোছানো একটি
রেজুমে তৈরি করে রাখার।
শেষ কথাঃ ক্যানভা দিয়ে প্রফেশনাল রেজুমে ডিজাইন করার কৌশল
আমরা এতক্ষন উপরে ক্যানভা দিয়ে প্রফেশনাল রেজুমে ডিজাইন করার
কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি প্রতিটি ধাপ
স্ক্রিনশটসহ বিস্তারিতভাবে বর্ণনা করে দেখিয়ে দিয়েছি। আমরা
সকলেই জানি রেজুমে আমাদের সকলের জীবনে একটি অতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট।
রেজুমের মাধ্যমে কোনো ব্যক্তির ব্যক্তিগত, শিক্ষাগত, পেশাগত এবং নানান
যোগ্যতা এক নজরে তুলে ধরা যায়।অধিকাংশ ক্ষেত্রে রেজুমের উপর নির্ভর করে
আমাদের চাকরি হবে কিনা। তাই রেজুমে বানানোর ক্ষেত্রে আমাদের অবশ্যই
মনোযোগী হতে হবে।
আমার মতে যদি আমরা রেজুমে বানানোর ক্ষেত্রে খুব সুন্দর ভাবে মনোযোগ দিয়ে
বানাই তাহলে বিভিন্ন চাকরির ইন্টারভিউ অথবা স্কলারশিপ এপ্লাই করার
ক্ষেত্রে আমরা অনেক বেশি অ্যাডভান্টেজ পাব। পাশাপাশি চাকরির
নিয়োগকর্তার আছে আমাদের ইম্প্রেশনটি প্রথম দেখায় অনেক ভালো হবে
এবং আমাদের চাকরিটি পাওয়া সম্ভবা কয়েক গুণ বেড়ে যাবে। তাই আমাদের
সকলকে চেষ্টা করতে হবে একটি সুন্দর এবং গোছানো রেজুমে তৈরি করার।














ক্রিয়েটিভ ইনফো ৩৬০ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url