অনলাইনে পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেক করার উপায়

আজকের এই আর্টিকেলে আমরা অনলাইনে পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেক করার উপায় বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় তা ধারাবাহিকভাবে দেখিয়ে দিব। আজকাল প্রায় সকলের পাসপোর্ট প্রয়োজন হয় এবং আমরা পাসপোর্ট বানানোর জন্য আবেদনও করে ফেলি

অনলাইনে-পাসপোর্ট-আবেদন-স্ট্যাটাস-চেক-করার-উপায়

কিন্তু আমাদের আবেদনটি ঠিক কোন জায়গায় অবস্থান করছে এবং আমাদের পাসপোর্টটি আমরা কবে নাগাদ পেতে পারি এই সকল তথ্য জানার জন্য আমাদের অনলাইনে পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেক করা প্রয়োজন। তো চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পোস্ট সূচিপত্রঃ অনলাইনে পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেক করার উপায়

অনলাইনে পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেক করার উপায়

অনলাইনে পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেক করার উপায় নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব আজকাল আমাদের প্রায় সকলের বিভিন্ন কাজে পাসপোর্ট এর প্রয়োজন হয়। সেজন্য আমরা অনেকেই পাসপোর্ট বানাতে দিই কিন্তু আমাদের পাসপোর্টটির কাজ কতদূর সম্পন্ন হয়েছে এবং আরও কতদিন লাগবে সে সকল বিষয়ে কোন তথ্য আমাদের কাছে থাকে না। কিন্তু আমরা অনেকেই জানিনা আমরা চাইলে ঘরে বসেই পাসপোর্ট আবেদন এর স্ট্যাটাস চেক করতে পারি।
পাসপোর্ট আবেদনের স্ট্যাটাস সাধারণত তিনটি হয় একটি এপ্রুভড, শিফট এবং ইস্যু। পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেক করার মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের পাসপোর্টটির কাজ কতদূর সম্পন্ন হয়েছে এবং আরও কতদিন লাগবে পুরো কাজটি সম্পন্ন হতে। এভাবে আমরা পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেক করার মাধ্যমে যেকোনো পরিকল্পনা খুব সহজে নিতে পারব কারণ অনেকের পাসপোর্ট এর সাথে ভিসা এবং বিদেশে যাওয়ার ব্যাপার থাকে। তাই পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেক করার গুরুত্ব অনেক তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেক করা যায়।

পাসপোর্ট কি এবং এর প্রয়োজনীয়তা কি

পাসপোর্ট হলো মূলত একটি পরিচয় পত্র। পাসপোর্ট সরকার কর্তৃক জারি করা একটি পরিচয় পত্র যা দ্বারা কোন ব্যক্তির সঠিক পরিচয় এবং জাতীয়তা নিশ্চিত করা যায়। পৃথিবীর প্রতিটা দেশের আলাদা আলাদা পাসপোর্ট রয়েছে। এই পাসপোর্ট এর মাধ্যমে কোন নাগরিকের জাতীয়তা নির্ধারণ করা হয়। এই পাসপোর্ট এর মাধ্যমে কোন ব্যক্তি বিদেশে প্রবেশ, অস্থায়ী বসবাস, স্থানীয় সরকার কর্তৃক সুরক্ষা পেতে সক্ষম হয়। মূলত পাসপোর্ট হলো রাষ্ট্র কর্তৃক জারি করা একটি পুস্তিকা যা কোন নাগরিকের ব্যক্তিগত তথ্য সহ সেদেশের জাতীয়তা নির্ধারণ এবং বহন করে।
পাসপোর্ট এর প্রয়োজনীয়তা নিয়ে বলতে গেলে আসলে শেষ করা যাবে না। আমরা বিভিন্ন প্রয়োজনে বিদেশে ভ্রমণ করি কেউ ঘুরতে যায় অথবা কেউ যায় চিকিৎসা করতে। এই সকল ক্ষেত্রে আমাদের পাসপোর্ট এর প্রয়োজন রয়েছে। পাসপোর্ট ছাড়া আমরা কেউ বিদেশে ভ্রমণ কিংবা চিকিৎসার কাজে যেতে পারবো না। বাংলাদেশের সাধারণত তিন ধরনের পাসপোর্ট রয়েছে একটি সবুজ একটি নীল এবং একটি লাল। সাধারণ নাগরিকের জন্য নীল পাসপোর্ট সরকারি কাজে বিদেশগামী কোন কর্মচারীদের জন্য এবং লাল পাসপোর্ট হলো উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিদের জন্য।

সাধারণ এবং ই-পাসপোর্ট এর মধ্যে পার্থক্য

বাংলাদেশে আগে সাধারণ পাসপোর্ট থাকলেও বর্তমানে এখন ই-পাসপোর্ট সিস্টেম চালু হয়েছে। সাধারণ পাসপোর্ট সরকার কর্তৃক জারি করা একটি পুস্তিকা যেখানে কোন নাগরিকের ব্যক্তিগত তথ্য সহ পাসপোর্ট ইস্যু কারি সরকারের নাম এবং সিল ব্যবহার করা হতো। এই প্রাচীন ধরনের পাসপোর্টগুলো খুব একটা টেকসই হতো না এবং কাগজের হওয়ায় পানিতে খুব সহজে ভিজে যেত। কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকার এই পুরাতন পাসপোর্ট পরিবর্তন করে একটি নতুন ধরনের পাসপোর্ট প্রদান করে যার নাম ই-পাসপোর্ট।

এই ই-পাসপোর্ট আগের পাসপোর্ট এর তুলনায় অধিক নিরাপদ এবং সুরক্ষিত। এই ই-পাসপোর্ট হলো এক বিশেষ ধরনের পাসপোর্ট এই পাসপোর্ট এর মধ্যে একটি বিশেষ ধরনের ছোট চিপ দেওয়া থাকে। এবং এই চিপের মধ্যে সকল তথ্য ইনপুট দেয়া থাকে। এই পাসপোর্ট পুরনো পাসপোর্ট এর তুলনায় অধিক নিরাপদ কারণ এটি সহজে নকল করা যায় না। এই ই-পাসপোর্টে মাইক্রোচিপ থাকায় নাগরিকের ব্যক্তিগত তথ্য, স্বাক্ষর, বায়োমেট্রিক সহ সকল জিনিস খুবই নিরাপদে থাকে।

কাদের পাসপোর্ট থাকা প্রয়োজন

পাসপোর্ট এর প্রয়োজনীয়তা একেকজনের ক্ষেত্রে একেকরকম হতে পারে। আমাদের পাসপোর্ট প্রয়োজন কিনা এটা আসলে আমাদের নিজেদের বুঝতে হবে। যারা চিকিৎসার জন্য বাইরের দেশে ভ্রমণ করে তাদের অবশ্যই পাসপোর্ট থাকতে হবে তা না হলে তারা কোন ভাবেই বাইরের দেশে যাওয়ার জন্য ভিসা আবেদন করতে পারবে না। আবার যারা ভ্রমণ করতে ভালোবাসে এবং বিদেশে ভ্রমণ করতে যেতে চাই তাদেরও পাসপোর্ট থাকা আবশ্যক। এছাড়াও অনেক ব্যক্তি রয়েছে যাদের বিজনেসের বা সরকারি কাজে বাইরের দেশে যাওয়ার প্রয়োজন পড়ে তাদের ক্ষেত্রেও পাসপোর্ট থাকতে হবে।
অনলাইনে-পাসপোর্ট-আবেদন-স্ট্যাটাস-চেক-করার-উপায়-বিস্তারিত
তাই আমাদের মধ্যে যারা বিদেশে ভ্রমণ করতে চাই কিংবা চিকিৎসার জন্য বিদেশে যেতে চাই তাদের অবশ্যই পাসপোর্ট থাকতে হবে।এছাড়াও আমাদের অনেকের ব্যবসার কাজে ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন পড়ে এবং ডলার এন্ডোর্সমেন্ট করার প্রয়োজন হয়। ডলার এন্ডোর্সমেন্ট করার জন্য অবশ্যই আমাদের পাসপোর্ট এর সহায়তা নিতে হবে পাসপোর্ট ছাড়া আমরা আমাদের ডুয়েল কারেন্সি কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবো না। সুতরাং উপরে উল্লেখিত এই সকল ব্যক্তির পাসপোর্ট থাকা প্রয়োজন বা আবশ্যক।

অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চেক করা প্রয়োজন কেন

অনলাইনে পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেক করার উপায় নিয়ে বলতে গেলে প্রথমেই একটি প্রশ্ন আসে আর সেটি হলো কেন অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চেক করা প্রয়োজন। মূলত পাসপোর্ট আবেদন করে যেসব মানুষ বিদেশে যেতে চাই তারা। এই বিদেশে যাওয়ার সাথে পাসপোর্ট ব্যতীত ভিসা সহ নানান বিষয়ের জটিলতা থাকে এবং সকলেই সব কাজ সময়ের মধ্যে করতে চাই। যেমন অনেকেই মেডিকেল বা চিকিৎসার প্রয়োজনে বিদেশে গমন করে সেসব ক্ষেত্রে তাদের কাছে সময়ের মূল্য অনেক।
তাদের যদি কোনো কারণে দেরি হয়ে যাই তাহলে রোগীর প্রাণ হানি হতে পারে এজন্য মানুষ খুব দ্রুত পাসপোর্ট এবং ভিসা আবেদন করে। কিন্তু পাসপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত ভিসা আবেদন করা যায় না এছাড়াও বিদেশে যাওয়ার জন্য বিমানের টিকিট আগে না কাটলে পরে অনেক উচ্চ দামে কাটতে হয় সেজন্য সবাই আগেভাগে এগুলো সব কিছু প্রস্তুত করতে চাই। আর পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেক করার মাধ্যমে আমাদের পাসপোর্টটির কাজ কতদূর সম্পন্ন হয়েছে এবং আর কত দিনের মধ্যে আমাদের পাসপোর্টটি আমরা হাতে পাবো এই সকল তথ্য পাওয়া যায়। তাই অনলাইনে পাসওয়ার্ড আবেদন স্ট্যাটাস চেক করা প্রয়োজনীয়।

পাসপোর্ট স্ট্যাটাস চেক করার জন্য যা যা প্রয়োজন

আমরা এই ধাপে আলোচনা করব আমাদের পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেক করার জন্য কি কি কাগজপত্র এবং ইনফরমেশন লাগবে এবং এর পরবর্তী ধাপে আমরা কিভাবে পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেক করা যায় তা বিস্তারিত স্ক্রিনশটসহ দেখিয়ে দিব। আমাদের পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেক করার জন্য মূলত তিনটি ইনফরমেশন জানা প্রয়োজন। ইনফরমেশন গুলো হলো অনলাইন রেজিস্ট্রেশন আইডি বা অ্যাপ্লিকেশন আইডি এবং যিনি আবেদন করেছেন তার জন্ম তারিখ। মূলত এই দুইটি ইনফরমেশন দিয়ে আমরা পাসওয়ার্ড চেক করতে পারবো।


যখন আমরা পাসপোর্ট আবেদন করেছিলাম তখন আমাদের একটি রশিদ প্রদান করা হয়েছিল। যদি আমরা অনলাইনে পাসপোর্ট আবেদন করে থাকি তাহলে আমাদের একটি অনলাইন রশিদ কপি থাকবে যেখানে অনলাইন রেজিস্ট্রেশন আইডি নামে একটি আইডি রয়েছে এই আইডিটি আমাদের পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেক করার সময় প্রদান করতে হবে। এছাড়াও যিনি আবেদন করেছে তার জন্ম তারিখ উল্লেখ করতে হবে তাহলে সাথে সাথে আমরা আমাদের পাসপোর্ট এর স্ট্যাটাস দেখতে পাবো।

যেভাবে পাসপোর্ট স্ট্যাটাস চেক করবেন

পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আমাদের একটি ওয়েবসাইটে চলে যেতে হবে।ওয়েবসাইটটির নাম হলো www.epassport.gov.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা বেশ কয়েকটি অপশন দেখতে পাবো এর মধ্যে যেখানে লেখা থাকবে চেক স্ট্যাটাস আমাদের সেখানে ক্লিক করে প্রবেশ করতে হবে।



চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে।যেখানে আমাদের অনলাইন রেজিস্ট্রেশন আইডি বা অ্যাপ্লিকেশন আইডি প্রদান করতে বলবে এবং জন্ম তারিখ দিতে বলবে। এগুলো দেয়ার পর আপনাদের একটি হিউম্যান ক্যাপচা পূরণ করতে হবে যেন ওয়েবসাইট বুঝতে পারে আপনি একজন মানুষ রোবট নন।

এই ইনফরমেশন গুলো দেয়ার পরে চেক বাটনে ক্লিক করলে আপনি আপনার অ্যাপ্লিকেশনের বা আবেদনের স্ট্যাটাসটি দেখতে পাবেন। স্ট্যাটাস সাধারণত তিন ধরনের হয়ে থাকে একটি ইস্যু, একটি এপ্রুভ এবং একটি শিফট যদি আপনার স্ট্যাটাস ইস্যু দেখায় তাহলে বুঝতে হবে আপনি শুধু আপনার আবেদনটি জমা করেছেন এবং আপনার স্ট্যাটাস যদি এপ্রুভ দেখায় তাহলে বুঝতে হবে আপনার আবেদনটি গৃহীত হয়েছে। এবং সর্বশেষ আপনার আবেদন স্ট্যাটাস যদি শিফট দেখায় তার মানে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে গেছে এবং নিকটস্থ পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্ট চলে গেছে এবং আপনি সেখান থেকে খুব দ্রুতই আপনার পাসপোর্ট গ্রহণ করতে পারবেন।

আবেদন সম্পর্কিত তথ্য সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তা

আমরা অনলাইনে পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেক করার উপায় সম্পর্কে এতক্ষণ জানলাম। এবার আসে যাক আবেদন সম্পর্কে তথ্য সুরক্ষিত রাখা আমাদের জন্য কেন প্রয়োজন। আমাদের ব্যক্তিগত তথ্য যেমন পাসপোর্টেসহ সকল জিনিস আমাদের অবশ্যই একটি নিরাপদ জায়গায় রাখতে হবে এবং সেটি সুরক্ষিত রাখতে হবে। তা নাহলে আমাদের ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে এবং অন্য কোন অসৎ ব্যক্তি সেই তথ্য ব্যবহার করে কোন দুর্ঘটনা বা অসামাজিক কাজ যেমন চুরি ডাকাতি ইত্যাদি করলে সেটির দায়ভার আমাদের নিতে হবে।
অনলাইনে-পাসপোর্ট-আবেদন-স্ট্যাটাস-চেক-করার-উপায়-বিস্তারিত-বিষয়
পাশাপাশি আইনি এবং যেকোন আর্থিক জটিলতায় আমরা পড়তে পারি। তাই আমাদের পাসপোর্ট এর মতো গুরুত্বপূর্ণ জিনিসের তথ্য অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। এছাড়াও এ সকল তথ্য আমাদের হাতের কাছে রাখা উচিত কারণ যদি কোন কারণবশত আমাদের এই ইনফরমেশন গুলো হারিয়ে যায় তাহলে আমরা অনলাইনে পাসপোর্ট আবেদনের স্ট্যাটাস আর চেক করতে পারবো না এবং আমাদের পাসপোর্টটিও আমরা অফিস থেকে রিসিভ করতে পারবো না। তাই এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্যবহুল কাগজপত্র আমাদের সুরক্ষিত রাখা প্রয়োজন।

পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে কিছু সতর্কতা

আজকাল আমাদের আশেপাশে চারিদিকে বিভিন্ন ধরনের অসৎ ব্যক্তি ছড়িয়ে ছিটে রয়েছে। যাদের কাজ হলো আপনার  সাধন করা অথবা অনৈতিক পথে টাকা অর্জন করা। সেজন্য যখন আমরা পাসপোর্ট আবেদন করতে যাব তখন আমাদের অবশ্যই কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। সাধারণত অধিকাংশ পাসপোর্ট অফিসের আশেপাশে অসংখ্য দালাল চক্র থাকে যারা আপনাদের কাছে অধিক টাকা নিয়ে পাসপোর্ট তাড়াতাড়ি করে দিবে বলে আশ্বাস দেয়। কিন্তু তা তারা করে না এবং আপনার টাকাটিও তারা আত্মসাৎ করে।
এছাড়াও তারা বিভিন্ন ধরনের ফাঁদ পেতে থাকে এবং আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে যে কোন অনৈতিক কাজ করতে পারে। তাই আমাদের সকলের উচিত এরকম দালাল চক্র থেকে নিজেদের বাঁচিয়ে রাখা এবং সঠিক জায়গায় আমাদের পাসপোর্ট আবেদন করা। বর্তমানে পাসপোর্ট আবেদন করা খুবই সোজা আপনারা চাইলে ঘরে বসে সহজেই পাসপোর্ট আবেদন করতে পারবেন। এজন্য আপনাদের কোন দালাল বা কোন লোকের সাহায্য নিতে হবে না। আমাদের ওয়েবসাইটে এই বিষয়ে একটা সম্পূর্ণ আর্টিকেল রয়েছে আপনি চাইলে সেটি দেখে খুব সহজেই নিজে ঘরে বসে আবেদন করতে পারেন।

শেষ কথাঃ অনলাইনে পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেক করার উপায় 

এতক্ষণ আমরা অনলাইনে পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেক করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং কিভাবে স্ট্যাটাস চেক করা যায় সে সকল ধাপ দেখিয়ে দিলাম। মূলত পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেক করা খুবই সোজা। আপনারা চাইলে ঘরে বসে নিজেদের স্মার্ট ফোন ব্যবহার করে পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করে নিতে পারবেন এবং স্ট্যাটাস চেক করার মাধ্যমে আপনারা অবগত হতে পারবেন আপনাদের পাসপোর্ট এর কাজটি কতদূর সম্পন্ন হয়েছে এবং আর কতদিন লাগতে পারে।

আমার মতে অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চেক করা খুবই সহজ এবং এর গুরুত্ব রয়েছে অনেক।পাসপোর্ট আবেদনের স্ট্যাটাস চেক করার মাধ্যমে আমরা যেকোনো পরিকল্পনা গ্রহণ করার পাশাপাশি বুঝতে পারি আমাদের পাসপোর্টটির কাজ কতদূর সম্পন্ন হয়েছে এর মাধ্যমে আমরা নিশ্চিত থাকতে পারি। তবে আমাদের অবশ্যই পাসপোর্ট আবেদন করার সময় সতর্ক থাকতে হবে এবং দালাল চক্র থেকে নিজেদের সাবধান রাখতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ক্রিয়েটিভ ইনফো ৩৬০ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url