YouTube Studio থেকে থাম্বনেইল আপলোড করার পদ্ধতি

আজকের এই আর্টিকেলে আমরা YouTube Studio থেকে থাম্বনেইল আপলোড করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে একটি সুন্দর থামলেন ভিডিওর সাথে আপলোড করতে হয় তা স্ক্রিনশটসহ ধারাবাহিকভাবে দেখিয়ে দিব।

YouTube-Studio-থেকে-থাম্বনেইল-আপলোড-করার-পদ্ধতি

বর্তমানে আমাদের মধ্যে অনেকেই ইউটিউব কে নিজেদের ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছে। ইউটিউবে ক্যারিয়ার গড়ার জন্য আমাদের নিয়মিত ভিডিও আপলোড করার পাশাপাশি ভিডিওর সাথে আকর্ষণীয় থাম্বনেইল যুক্ত করতে হবে। তো চলুন কিভাবে এটি করা যায় জেনে নেই বিস্তারিত।

পোস্ট সূচীপত্রঃ YouTube Studio থেকে থাম্বনেইল আপলোড করার পদ্ধতি

YouTube Studio থেকে থাম্বনেইল আপলোড করার পদ্ধতি

এখন আমরা YouTube Studio থেকে থাম্বনেইল আপলোড করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং ধারাবাহিকভাবে স্ক্রিনশট সহ সকল পদ্ধতি দেখিয়ে দিবো। আজকাল অনেকেই আমরা ইউটিউবে ক্যারিয়ার শুরু করতে চাই ইউটিউবে ক্যারিয়ার শুরু করার জন্য আমাদের নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। নিয়মিত ভিডিও আপলোড করার পাশাপাশি আমাদের ভিডিওর থাম্বনেইল গুলো আমাদের খুবই আকর্ষণীয়ভাবে ডিজাইন করতে হবে তা নাহলে মানুষ আমাদের ভিডিও দেখতে আগ্রহ প্রকাশ করবে না। এই থাম্বনেইল আমরা বানানোর পর ইউটিউব স্টুডিওর মাধ্যমে ভিডিওর সাথে আপলোড করতে পারবো।

ইউটিউব স্টুডিও থেকে ভিডিওর মধ্যে থাম্বনেইল যুক্ত করে আপলোড করার জন্য আমাদের বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইলে প্রবেশ করে ইউটিউব স্টুডিও অপশনটি খুঁজে বের করতে হবে। ইউটিউব স্টুডিও অপশন পেয়ে গেলে আমরা সেখান থেকে যেকোনো ভিডিও আপলোড করতে পারবো। সেখান থেকে ভিডিও আপলোড করার জন্য আমাদের আপলোড ভিডিও এই অপশনে ক্লিক করতে হবে এবং সেখানে ক্লিক করে ভিডিও আপলোড করার যে ইন্টারফেসটি আমাদের সামনে আসবে সেখানে আমরা থাম্বনেইল যুক্ত করার অপশন পেয়ে যাব। আর এভাবে খুব সহজেই আমরা ইউটিউব স্টুডিও থেকে ভিডিওতে থাম্বনেইল আপলোড করতে পারবো।

ইউটিউব কি এবং কিভাবে এখানে ক্যারিয়ার গড়া যায়

ইউটিউব হলো বিশ্বের বৃহত্তম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয়ের উপরে না না ভিডিও আপলোড করে থাকে এবং ব্যবহারকারীরা সেগুলো দেখতে পারে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারে। যারা মূলত ইউটিউবকে ক্যারিয়ার হিসেবে নিয়ে নিয়মিত এই প্লাটফর্মে ভিডিও বা কনটেন্ট  আপলোড করে তাদের কন্টেন্ট ক্রিকেটার বলা হয়। কন্টেন্ট ক্রিকেটাররা বিভিন্ন কনটেন্ট বাড়ানোর মাধ্যমে ইউটিউব থেকে ইনকাম করে থাকে।
ইউটিউবে ক্যারিয়ার শুরু করার জন্য প্রথমে একটি নির্দিষ্ট বিষয় নির্বাচন করে সে বিষয়ের উপরে যাবতীয় ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের পাবলিশ করতে হবে। এজন্য আমাদের প্রথমে একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে এবং সেই চ্যানেলে যাবতীয় ভিডিও পাবলিশ করতে হবে। আমাদের ভিডিওগুলো দর্শকরা দেখার মাধ্যমে কিছু নির্দিষ্ট গোল পূরণ হলে আমরা একসময় ইউটিউব থেকে মনিটাইজেশন পেয়ে যাব। মনিটাইজেশন পেয়ে গেলে ইউটিউব আমাদের কনটেন্টগুলোর উপর বিজ্ঞাপন চালাবে এবং যার মাধ্যমে আমরা ইনকাম করতে পারবো। এছাড়াও আরও বিভিন্ন উপায়ে ইউটিউব থেকে ইনকাম করা যায়।

ইউটিউব স্টুডিও বলতে আসলে কি বোঝায়

ইউটিউব স্টুডিও হলো ইউটিউবে কন্টেন্ট ক্রিকেটারদের সকল কিছু নিয়ন্ত্রণ করার জন্য একটি নির্দিষ্ট ড্যাশবোর্ড। ইউটিউব স্টুডিও ইউটিউবে একটি ব্যাকগ্রাউন্ড টুলস এর মতো কাজ করে। ইউটিউব স্টুডিওর মাধ্যমে কনটেন্ট ক্রিকেটাররা তাদের কনটেন্ট আপলোড করতে পারে, থাম্বনেইল যুক্ত করতে পারে, বিভিন্ন ভিডিওর অ্যানালিটিক্স চেক করতে পারে, ইউটিউব চ্যানেলের পারফরমেন্জ এবং বিভিন্ন কমেন্টের জবাব দিতে পারে।

এছাড়াও ইউটিউব স্টুডিওর মাধ্যমে কনটেন্ট মনিটাইজেশন সম্পর্কে যাবতীয় তথ্য ছাড়াও কতটুকু আর্নিং হচ্ছে, ওয়াচ টাইম কত হয়েছে, কতজন ব্যক্তি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে এই সকল কিছু ইউটিউব স্টুডিওর এর মাধ্যমে এক জায়গায় খুব সহজে বিশ্লেষণ করা যায়। ইউটিউব স্টুডিও ডেস্কটপ এবং মোবাইল উভয় প্ল্যাটফর্মের জন্য এভেলেবল রয়েছে। ইউটিউবে কন্টেন্টের এনগেজমেন্ট, কনটেন্ট ম্যানেজমেন্ট, মনিটাইজেশন এবং কপিরাইট ও সেফটি সম্পর্কে যাবতীয় তথ্য ইউটিউব স্টুডিওর মাধ্যমে পাওয়া যায় বলে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টুলস।

ভিডিওর সাথে থাম্বনেইল যুক্ত করার গুরুত্ব

যখন আমরা ইউটিউব ব্যবহার করি তখন আমাদের সামনে অসংখ্য ভিডিও ইউটিউবে আমরা দেখতে পাই সেই প্রত্যেকটি ভিডিওতে টাইটেল এর সাথে একটি করে ইমেজ যুক্ত করা থাকে যাকে মূলত থাম্বনেইল বলে। সেই ইমেজগুলো দেখার মাধ্যমে আমাদের কোনো ভিডিও দেখার প্রতি আকর্ষণ জাগ্রত হয়। ইউটিউবে এমন কোনো ভিডিও নেই যে ভিডিওর কোনো থাম্বনেইল নেই। থাম্বনেইল দেখার মাধ্যমে মানুষ মূলত ভিডিও দেখে এজন্য থাম্বনেইল একটি গুরুত্বপূর্ণ বিষয়।
YouTube-Studio-থেকে-থাম্বনেইল-আপলোড-করার-পদ্ধতি-বিস্তারিত
তাই আমাদের বাড়ানোর সময় অবশ্যই মনোযোগী হতে হবে আমাদের যদি আকর্ষণ না হয় তাহলে মানুষ আমাদের ভিডিও দেখতে কখনোই আগ্রহ প্রকাশ করবে না এবং ভিডিও দেখার জন্য ক্লিকও করবে না। সুতরাং থাম্বনেইলের গুরুত্ব কি তা আশা করছি আমরা সকলেই বুঝতে পারছি। আমাদের চেষ্টা করতে হবে সব সময় আকর্ষণীয় থাম্বনেইল ভিডিও সাথে ব্যবহার করার যাতে মানুষ থাম্বনেইল দেখেই আমাদের ভিডিওটিতে ক্লিক করে এবং ভিডিও দেখতে আগ্রহ প্রকাশ করে।

কিভাবে আকর্ষণীয় থাম্বনেইল বানাতে হয়

আমরা সকলেই ইতিমধ্যে থাম্বনেইলের গুরুত্ব কি সে সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছি। যেহেতু থাম্বনেইল দেখার মাধ্যমেই মূলত কোনো মানুষ আমাদের ইউটিউব ভিডিও দেখে থাকে তাই আমাদের থাম্বনেইলের দিকে অবশ্যই অধিক গুরুত্ব দিতে হবে। আমাদের থাম্বনেইল খারাপ যদি কোন কারণে খারাপ হয় এবং আকর্ষণী না মনে হয় তাহলে কোনো মানুষ আমাদের ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখতে আগ্রহ প্রকাশ করবে না।

এ সকল কারণে আমাদের অবশ্যই একটি আকর্ষণীয় থাম্বনেইল বানাতে হবে যাতে আমাদের থাম্বনেইল দেখেই মানুষ ভিডিও দেখতে আকর্ষণ বোধ করে এবং সহজেই যেকোনো ব্যক্তি আমাদের ভিডিওটিতে ক্লিক করে। আকর্ষণীয় থাম্বনেইল বানানোর জন্য আমাদের অবশ্যই হাই কোয়ালিটি ইমেজ ব্যবহার করতে হবে, মানসম্মত টেম্পলেট ব্যবহার করতে হবে এবং পাশাপাশি টেক্সটের লেখাগুলো খুবই এলিগেন্ট হতে হবে। টেক্সগুলো উজ্জ্বল রংয়ের হতে হবে যেন মানুষ স্ক্রল করতে করতে আমাদের ভিডিও সামনে আসে আটকে যাই। মূলত এগুলো করার পাশাপাশি আমাদের অবশ্যই নিজেদের থাম্বনেইলে নিজেদের ওয়াটারমার্ক ব্যবহার করতে হবে।

ইউটিউবে থাম্বনেইল আপলোড করার প্রথম ধাপ

উপরে এতক্ষণ আমরা ইউটিউব সম্পর্কে, ইউটিউবে ক্যারিয়ার গড়া সম্পর্কে, ভিডিওতে থাম্বনেইল  এবং কনটেন্ট সম্পর্কে বিভিন্ন বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা YouTube Studio থেকে থাম্বনেইল আপলোড করার পদ্ধতি ধারাবাহিকভাবে স্ক্রিনশটসহ বিস্তারিত দেখিয়ে দিব। প্রথমের আসা যাক থাম্বনেইল আপলোড করার পদ্ধতির প্রথম ধাপে। এ ধাপে প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইলে গিয়ে ইউটিউব স্টুডিও অপশনটি খুঁজে বের করতে হবে।


এরপর আমরা ইউটিউব স্টুডিও লেখাটির উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে।


এরকম ইন্টারফেস আসার পর আমাদের আপলোড ভিডিও এই অপশনটিতে ক্লিক করতে হবে।


এরপর সিলেক্ট ফাইল লেখার উপরে ক্লিক করে আমাদের নির্দিষ্ট ভিডিওটি আমাদের এখানে আপলোড করে দিতে হবে। ভিডিও আপলোড করা হয়ে গেলে আমাদের সামনে অন্যরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। এর পরবর্তী সকল কাজ আমরা দ্বিতীয় ধাপে আলোচনা করবো সেখানে আমাদের ভিডিওতে টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেইল যুক্ত করতে হবে।

থাম্বনেইল আপলোড করার দ্বিতীয় ধাপ

এখন আমরা থাম্বনেইল যুক্ত করার দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করবো। প্রথম ধাপে সিলেট ফাইল অপশনে গিয়ে ভিডিও ফাইলটি আপলোড করা হয়ে গেলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে।


এখানে প্রথমে আমাদের ভিডিওর একটি টাইটেল দিতে হবে এরপর সেই ভিডিওর ডেসক্রিপশন দিতে হবে অর্থাৎ ভিডিও সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে হবে। পাশাপাশি নিচে আমাদের থাম্বনেইল যুক্ত করার অপশন রয়েছে। আমরা এখানে দুই ভাবে থাম্বনেইল যুক্ত করতে পারবো একটি আমাদের থাম্বনেইল বানানো থাকলে সেটি আপলোড করতে পারবো এছাড়া অটো জেনারেট অপশনে ক্লিক করলে পুরো ভিডিও থেকে যেকোনো একটি ক্লিপ আমাদের ভিডিওর থাম্বনেইল হিসেবে যুক্ত করতে পারবো।


আমরা যদি অটো জেনারেট অপশনের মাধ্যমে থাম্বনেইল এড করতে না চাই তাহলে আমাদের আপলোড ফাইল এই অপশনে ক্লিক করে আমাদের বানানো একটি থাম্বনেইল যুক্ত করতে হবে।


থাম্বনেইল আপলোড করা হয়ে গেলে আমাদের নেক্সট বাটনে এ ক্লিক করতে হবে।


মূলত এভাবে খুব সহজেই আমরা ইউটিউব স্টুডিও ব্যবহার করে আমাদের ভিডিওগুলোতে আমরা থাম্বনেইল যুক্ত করতে পারবো। থাম্বনেইল যুক্ত করা হয়ে গেলে আমাদের আরও কিছু স্টেপ রয়েছে যেগুলো আমরা তৃতীয় ধাপে বিস্তারিত আলোচনা করবো এবং ভিডিওটি পাবলিশ করবো।

ইউটিউবে থাম্বনেইল আপলোড করার সর্বশেষ ধাপ

ইউটিউব স্টুডিওর মাধ্যমে ভিডিওতে থাম্বনেইল যুক্ত করা এটি সর্বশেষ ধাপ এই ধাপে আমরা থাম্বনেইল যুক্ত করার পর পরবর্তী স্টেপ গুলো দেখবো এবং কিভাবে ভিডিওটি পাবলিশ করতে হয় সেটি জানবো। থাম্বনেইল আপলোড করা হয়ে গেলে আমাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে


নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে কপিরাইট চেক করার জন্য একটি ইন্টারফেস চলে আসবে সেখানে আমাদের ভিডিওটির কোনো কপিরাইট ইস্যু আছে কিনা তা দেখাবে। যদি আমাদের ভিডিওটিতে কোনো কপিরাইট ইস্যু না থাকে তাহলে এরকম সবুজ টিক চিহ্ন দেখাবে এবং তারপরে আমাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে। আর যদি আমাদের ভিডিওটিতে কোনো কপিরাইট ইস্যু দেখায় তাহলে সে ভিডিও আমরা আপলোড করতে পারবোনা।
নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে ভিজিবিলিটি নামে একটি অপশন চলে আসবে যেখানে আমরা আমাদের আপলোডকৃত থাম্বনেইলটি দেখতে পাবো এবং আমরা আমাদের ভিডিওটি কাদের দেখাতে চাচ্ছি সে অপশন গুলো নির্বাচন করতে পারবো। যেহেতু আমরা আমাদের ভিডিও পাবলিকভাবে আপলোড করবো তাই আমরা এখানে পাবলিক অপশন নির্বাচন করবো। এরপর নিচে পাবলিশ বাটনে ক্লিক করলেই আমাদের ভিডিওটি সফলভাবে পাবলিশ হয়ে যাবে।


মূলত এভাবেই আমরা ইউটিউব স্টুডিওর সাহায্যে খুব সহজে আমাদের ভিডিওতে থাম্বনেইল আপলোড করতে পারবো।

থাম্বনেইল আপলোড করার সময় কিছু সতর্কতা

পরে আমরা তিনটি ধাপে YouTube Studio থেকে থাম্বনেইল আপলোড করার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং স্ক্রিনশট সহ ধারাবাহিকভাবে দেখিয়ে দিলাম। তবে থাম্বনেইল আপলোড করার সময় আমাদের অবশ্যই কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে সে বিষয়গুলো হলো থাম্বনেইল নির্দিষ্ট মাপের হয়ে থাকে আমরা যদি সে নির্দিষ্ট মাপ অনুযায়ী থাম্বনেইল না বানাই তাহলে আমাদের ভিডিওতে থাম্বনেইল দেখতে খুব একটা ভালো লাগবে না তাই আমাদের সকলকে নির্দিষ্ট মাপে থাম্বনেইল বানাতে হবে। 
YouTube-Studio-থেকে-থাম্বনেইল-আপলোড-করার-পদ্ধতি-জানুন-বিস্তারিত
পাশাপাশি আমাদের চেষ্টা করতে হবে সব সময় হাই কোয়ালিটির থাম্বনেইল বানানোর জন্য কারণ মানুষ আমাদের ইউটিউবের ভিডিওটি দেখবে কিনা তা মূলত নির্ভর করে এই থাম্বনেইলের উপর। তাই থাম্বনেইল যদি আমরা হাই কোয়ালিটি সম্পন্ন না বানাই তাহলে মানুষজন আমাদের ইউটিউবের ভিডিও দেখতে খুব একটা আগ্রহ প্রকাশ করবে না। আমাদের সব সময় চেষ্টা করতে হবে থাম্বনেইল হাই কোয়ালিটির বানানোর পাশাপাশি খুবই আকর্ষণীয়ভাবে বানানোর থাম্বনেইলের মধ্যে আমাদের বিভিন্ন টেক্সট এলিমেন্ট যুক্ত হতে হবে যেন যেগুলো দেখে মানুষ আকৃষ্ট হয়ে আমাদের ভিডিওটি দেখে।

শেষ কথাঃ YouTube Studio থেকে থাম্বনেইল আপলোড করার পদ্ধতি

উপরে আমরা এতক্ষন YouTube Studio থেকে থাম্বনেইল আপলোড করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি ধারাবাহিকভাবে থাম্বনেইল যুক্ত করার সকল স্টেপ দেখিয়ে দিলাম। মূলত আজকাল অনেকেই ইউটিউবকে তাদের নিজেদের ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছে। ইউটিউবকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার ফলে তাদেরকে সবসময় ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করতে হয় এবং সে ভিডিও গুলো আকর্ষণীয় করে তোলার জন্য থাম্বনেইল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আমার মতে যেহেতু ইউটিউবে মানুষের ভিডিও দেখার পিছনে থাম্বনেইলের একটি বড় ভূমিকা রয়েছে তাই থাম্বনেইল বানানোর ক্ষেত্রে আমাদের অবশ্যই অধিক গুরুত্ব দিতে হবে। থাম্বনেইলগুলো যেন সবসময় হাই কোয়ালিটি সম্পন্ন হয় সে দিকে আমাদের নজর রাখতে হবে পাশাপাশি আমাদের থাম্বনেইলে বিভিন্ন টেক্সট এলেমেন্ট এবং ইফেক্ট যুক্ত করার মাধ্যমে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করতে হবে। তবে আমাদের সকলকেই থাম্বনেইল আপলোড করার সময় থাম্বনেইলের নির্দিষ্ট সাইজ বা রেশিও এবং কোয়ালিটি বিবেচনা করে তারপর আপলোড করতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ক্রিয়েটিভ ইনফো ৩৬০ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url