দীর্ঘসময় কম্পিউটার ব্যবহারের ক্ষতিকর দিক

আপনি কি, দীর্ঘসময় কম্পিউটার ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে, এই পোস্টটি আপনার জন্য। বর্তমান যুগে কম্পিউটার আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। পড়াশোনা, চাকরি, ব্যবসা কিংবা বিনোদন-সব ক্ষেত্রেই এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে।
দীর্ঘসময়-কম্পিউটার-ব্যবহারের-ক্ষতিকর-দিক
তবে অনেকেই না জেনে বা উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে কম্পিউটার ব্যবহার করেন, যা শরীর ও মনের মধ্যে নানা ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে চোখের সমস্যা, নিদ্রাহীনতা ও মানসিক চাপে ভুগতে হয়। তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

পোস্ট সূচিপত্রঃ দীর্ঘসময় কম্পিউটার ব্যবহারের ক্ষতিকর দিক

দীর্ঘসময় কম্পিউটার ব্যবহারের ক্ষতিকর দিক


অনেকেই দীর্ঘসময় কম্পিউটার ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে জানতে চেয়ে থাকেন। বর্তমানে আমাদের আধুনিক জীবনে কম্পিউটার এমন একটি প্রয়োজনীয় যন্ত্র হয়ে উঠেছে, যা ছাড়া দিন কল্পনাই করা যায় না। পড়াশোনা থেকে শুরু করে অফিসের কাজ, ব্যবসা-বাণিজ্য, এমনকি বিনোদন- সব ক্ষেত্রেই কম্পিউটার ব্যবহারের গুরুত্ব অনেক। কিন্তু সমস্যা হয় তখনই, যখন আমরা এটি প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় ধরে ব্যবহার করি। দীর্ঘক্ষণ একই জায়গায় বসে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে, শরীর ও মনের উপর নানা ধরনের নেতিবাচক প্রভাব ফেলে।

প্রথমত, চোখের ক্ষতি। দীর্ঘসময় ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে- চোখে জ্বালা, ঝাপসা দেখা কিংবা শুষ্কতা তৈরি হতে পারে। অনেক সময় মাথাব্যথা এবং চোখের ক্লান্তিও দেখা দেয়। চোখের এই চাপ দীর্ঘমেয়াদে দৃষ্টিশক্তির জন্য ক্ষতিকর হতে পারে। দ্বিতীয়ত, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের সমস্যা। একই ভঙ্গিতে অনেকক্ষণ বসে থাকার কারণে- ঘাড় ও কোমরের ব্যথা, পিঠে টান, এমনকি সঠিক ভঙ্গি নষ্ট হয়ে যাওয়া স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায়। অনেক ক্ষেত্রে মেরুদণ্ডে দীর্ঘ মেয়াদে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে।
তৃতীয়ত, মানসিক স্বাস্থ্যের ক্ষতি। দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কম্পিউটার ব্যবহার করলে মানসিক চাপ, উদ্বেগ এবং বিষন্নতা বাড়তে পারে। বাস্তব জীবনের সঙ্গে যোগাযোগ কমে গেলে, সামাজিক সম্পর্ক দুর্বল হয়ে যায়। এর ফলে একাকীত্ব অনুভূতি তৈরি হয়। চতুর্থ, নিদ্রাহীনতার সমস্যা। বিশেষ করে রাতে দীর্ঘসময় কম্পিউটার ব্যবহারের কারণে মস্তিষ্ক অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ে। এতে করে ঘুম আসতে দেরি হয় বা ঘুমের মনোযোগ নষ্ট হতে পারে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকলে, শরীর দুর্বল হয়ে পড়ে এবং কাজের মনোযোগ কমে যায়।

এছাড়াও অতিরিক্ত বসে কাজ করার কারণে- ওজন বেড়ে যেতে পারে, রক্তচাপ বৃদ্ধি হতে পারে এবং ডায়াবেটিস সহ নানা ধরনের শারীরিক ঝুঁকি তৈরি হতে পারে। অনেকেই হয়তো বুঝতে পারেন না, কিন্তু নিয়মিত ব্যায়াম ছাড়া দীর্ঘ সময় বসে থাকা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই আমাদের উচিত কাজের পাশাপাশি বিরতি নেওয়া, চোখকে বিশ্রাম দেওয়া, শরীর নড়াচড়া করা এবং নির্দিষ্ট সময়ের বেশি কম্পিউটার ব্যবহার না করা। প্রয়োজন মেটাতে কম্পিউটার ব্যবহার করা দরকার, কিন্তু তার চেয়ে বেশি ব্যবহার করলে আমাদের সুস্থ জীবনের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহারে চোখের ক্ষতির কারণ

বর্তমান সময়ে প্রায় সবাই কম্পিউটার ব্যবহার করছে। পড়াশোনা, চাকরি বা বিনোদন- সব ক্ষেত্রেই কম্পিউটারের প্রয়োজন রয়েছে। কিন্তু দীর্ঘসময় ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়- আমাদের চোখ। অনেকেই বিষয়টি গুরুত্ব না দিলেও, সময়ের সাথে সাথে এর প্রভাব বেশ ভয়াবহ হতে পারে। প্রথমত, দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহার করলে চোখে অস্বস্তি তৈরি হয়। ক্রমাগত স্ক্রিনে তাকিয়ে থাকার কারণে চোখ শুষ্ক হয়ে যায় এবং চোখে জ্বালা বা চুলকানির অনুভূতি হয়। এই অবস্থাকে অনেকেই " ড্রাই আই" সমস্যা বলে থাকেন।

যদি নিয়মিত এমনটা চলতে থাকে, তাহলে চোখের পানি উৎপাদন কমে যেতে পারে। যার ফলে দৃষ্টি অস্পষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত, ঝাপসা দেখা এবং মাথাব্যথা। একই দূরত্বে দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের পেশীতে চাপ পড়ে, ফলে ঝাপসা দেখা বা অক্ষরগুলো কাঁপছে বলে মনে হতে পারে। এর পাশাপাশি চোখের ক্লান্তি এবং মাথা ব্যথার সমস্যাও দেখা দেয়, যার ফলে পড়াশোনা এবং কাজের গতি কমে যায়। তৃতীয়ত, আলো এবং স্ক্রিনের প্রভাব। কম্পিউটারের উজ্জ্বল আলো এবং নীল লাইট চোখের জন্য ক্ষতিকর। এটি শুধু চোখের ক্লান্তি বাড়ায় না, দীর্ঘমেয়াদী দৃষ্টিশক্তি দুর্বল করে দিতে পারে।

আবার রাতে ঘুমানোর আগে দীর্ঘসময় ধরে কম্পিউটার ব্যবহার করলে, ঘুম আসতে দেরি হয়। কারণ কম্পিউটারের স্ক্রিন থেকে নির্গত আলো ঘুমের হরমোন ধ্বংস করে দেয়। চোখকে সুস্থ রাখতে হলে কিছু সহজ নিয়ম মেনে চলতে হবে। যেমন- প্রতি ২০ মিনিট পরপর কয়েক সেকেন্ডের জন্য দূরে তাকানো, স্ক্রিনের উজ্জ্বলতা নিয়ন্ত্রণে রাখা, অ্যান্টি-গ্রেয়ার চশমা ব্যবহার করা এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা। এর পাশাপাশি নিয়মিত চোখের ব্যায়াম ও বিশ্রাম নেওয়া খুবই জরুরী। সবশেষে বলা যায়- দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহারের সময় চোখের যত্ন নেওয়া অত্যন্ত জরুরী। কারণ চোখ হচ্ছে আমাদের দৃষ্টির মূল শক্তি, আর এটি অবহেলা করলে ভবিষ্যতে বড় সমস্যার মুখে পড়তে হতে পারে।

কম্পিউটার বেশি ব্যবহার করলে মাথা ব্যথার কারণ

বর্তমান যুগে কম্পিউটার ছাড়া এখন কোনো কাজই কল্পনা করা যায় না। কিন্তু দীর্ঘসময় কম্পিউটার ব্যবহারের ক্ষতিকর দিক রয়েছে। দীর্ঘসময় কম্পিউটার ব্যবহারের ফলে অনেকেই মাথাব্যথায় ভুগতে শুরু করেন। এর প্রধান কারণ হচ্ছে- দীর্ঘসময় ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা। এতে করে চোখে অতিরিক্ত চাপ পড়ে, যা মাথার টান ধরায় এবং ব্যথার সৃষ্টি করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- শরীরের ভঙ্গি। একটানা একইভাবে বসে থাকার কারণে এবং ঘাড় বা কাঁধ সঠিকভাবে না রাখলে, মাথায় চাপ পরে। যার ফলে মাথা ব্যথা হতে পারে।
এছাড়াও কম্পিউটার ব্যবহারের সময় পর্যাপ্ত বিরতি না নেওয়ার কারণে, ঘুম কমে যায় এবং স্ক্রিনের অতিরিক্ত উজ্জ্বলতা মাথাব্যথা বাড়িয়ে দিতে পারে। অনেক সময় মানসিক চাপ এই সমস্যার সঙ্গে জড়িয়ে থাকে। দীর্ঘসময় ধরে কাজ করার ফলে, মনোযোগের ক্লান্তি এবং টেনশন থেকে মাথাব্যথা সৃষ্টি হতে পারে। তাই মাথাব্যথা এড়াতে নিয়মিত বিরতি নিতে হবে, স্ক্রিনের উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করতে হবে, সঠিক ভঙ্গিতে বসতে হবে এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। এতে করে শুধু মাথাব্যথা কমবে না বরং কাজের গতি এবং মনোযোগও বাড়বে।

দীর্ঘসময় ল্যাপটপ ব্যবহারে ঘাড় ও পিঠের ব্যথার কারণ

বর্তমান সময়ে পড়াশোনা, চাকরি বা অনলাইন কাজের জন্য ল্যাপটপ ব্যবহার করা খুবই সাধারণ একটি বিষয়। তবে যখন আমরা দীর্ঘ সময় ধরে ল্যাপটপ ব্যবহার করি, তখন ঘাড় ও পিঠের ব্যাথা একটি বড় সমস্যায় পরিণত হয়। এর প্রধান কারণ হচ্ছে- ল্যাপটপ ব্যবহারের সময় শরীরের ভঙ্গি সঠিক না রাখা। সাধারণত ল্যাপটপ টেবিলের নিচু অবস্থানে থাকে, যার ফলে আমাদের মাথা নিচু করতে হয়। এতে করে ঘাড়ের পেশীতে চাপ পড়ে এবং ধীরে ধীরে ব্যথা শুরু হয়। অন্যদিকে, একটানা একইভাবে বসে থাকার কারণে পিঠের পেশিতেও টান ধরে।
দীর্ঘসময়-কম্পিউটার-ব্যবহারের-ক্ষতিকর-দিক-জানুন-বিস্তারিত-বিষয়
আবার নিয়মিত নড়াচড়া না করলে এবং সঠিক চেয়ারে না বসলে মেরুদণ্ডে চাপ পড়ে, যা দীর্ঘমেয়াদে গুরুতর সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়াও বিরতি ছাড়া কাজ করা, ল্যাপটপ কোলে নিয়ে বসা বা ঝুঁকে ব্যবহার করাও ঘাড় ও পিঠের ব্যথার অন্যতম কারণ। এই সমস্যা কমানোর জন্য ল্যাপটপ ব্যবহারের সময় নিয়মিত বিরতি নিতে হবে, ল্যাপটপ চোখের সমতলে রাখতে হবে এবং হালকা ব্যায়াম করতে হবে। এতে করে শুধু ব্যথা কমবে না বরং শরীর সুস্থ থাকবে। তাই ল্যাপটপ ব্যবহার করার সময় সঠিক পদ্ধতিতে বসে ব্যবহার করতে হবে এবং সচেতনতা অবলম্বন করতে হবে।

অতিরিক্ত কম্পিউটার ব্যবহারে নিদ্রাহীনতার কারণ

বর্তমানে ব্যস্ত জীবনে অনেকেই রাত জেগে কম্পিউটার ব্যবহার করে থাকেন। পড়াশোনা, কাজ কিংবা বিনোদনের জন্য হলেও এই অভ্যাস নিদ্রাহীনতার বড় একটি কারণ হয়ে দাঁড়ায়। কম্পিউটার স্ক্রিন থেকে নির্গত নীল আলো মস্তিষ্কের ঘুম আনার প্রক্রিয়াকে ব্যাহত করে। যার ফলে ঘুম আসতে দেরি হয় অথবা ঘুম গভীর হয় না। এছাড়াও দীর্ঘসময় ধরে কম্পিউটারে মনোযোগ ধরে রাখার ফলে মস্তিষ্ক অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ে। এতে করে শরীর ক্লান্ত হলেও, মনের চাপের কারণে সহজে ঘুম আসে না। অনেকেই আবার গভীর রাত পর্যন্ত কাজ করে তারপরে শুতে যান।

যার ফলে ঘুমের নিয়মিত সময় নষ্ট হয়ে যায়। নিদ্রাহীনতার কারণে সকালে উঠে ক্লান্ত অনুভব হয়, মনোযোগ কমে যায় এবং সারাদিন বিরক্তিকর ভাব কাজ করে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে মানসিক চাপ, উচ্চ রক্তচাপ এমনকি স্মৃতিশক্তি দুর্বল হওয়ার ঝুঁকি দেখা দেয়। এই সমস্যা এড়ানোর জন্য রাতের বেলায় কম্পিউটার ব্যবহার কমাতে হবে, ঘুমানোর আগেই স্ক্রিন বন্ধ রাখতে হবে এবং ঘুমানোর জন্য নিয়মিত সঠিক সময় বজায় রাখতে হবে। আবার আপনি চাইলে- হালকা ব্যায়াম বা বই পড়ার অভ্যাসও গড়ে তুলতে পারেন, যা ভালো এবং পরিপূর্ণ ঘুমের জন্য সাহায্য করবে।

দীর্ঘক্ষণ বসে কাজ করার ফলে মোটা হওয়ার ঝুঁকি

বর্তমান সময়ে অনেকেই অফিসের কাজ বা পড়াশোনার কারণে দীর্ঘক্ষণ একই জায়গায় বসে কাজ করে থাকেন। এতে করে কাজ সম্পন্ন হলেও, দীর্ঘসময় কম্পিউটার ব্যবহারের ক্ষতিকর দিক এখানেই লুকিয়ে থাকে। যেমনঃ মোটা হয়ে যাওয়া। যখন আমরা একটানা বসে থাকি, তখন শরীরের ক্যালরি খরচ কমে যায়। নিয়মিত নড়াচড়া না করলে খাবারের বাড়তি ক্যালোরি শরীরে জমতে থাকে, যার ফলে ধীরে ধীরে ওজন বাড়তে শুরু করে। এছাড়াও দীর্ঘসময় ধরে বসে থাকার কারণে শরীরের বিপাকক্রিয়া ধীর বা স্থির হয়ে যায়।
এতে করে শুধু ওজনই বাড়ে না বরং রক্তে শর্করা এবং চর্বির মাত্রা বেড়ে যায়। এর ফলে ডায়াবেটিস এবং হৃদরোগ সহ নানা ধরনের জটিল রোগের ঝুঁকি তৈরি হয়। অনেক সময় অতিরিক্ত ওজনের কারণে শরীর ক্লান্ত লাগে এবং কাজে মনোযোগ কমে যায়। এই ঝুঁকি কমানোর জন্য নিয়মিত অল্প সময়ের জন্য হলেও হাঁটাহাঁটি করতে হবে, প্রতি ঘন্টায় কয়েক মিনিট দাঁড়িয়ে নড়াচড়া করতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে- দীর্ঘক্ষণ বসে কাজ করা শুধু ওজনই বাড়ায় না বরং সার্বিক সুস্থতাকেও ক্ষতিগ্রস্ত করে।

বেশি সময় স্ক্রিনে থাকলে স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণ

বর্তমান যুগে আমরা অনেক সময় মোবাইল, কম্পিউটার বা টিভির স্ক্রিনের সামনে সময় কাটায়। কিন্তু বেশি সময় স্ক্রিনে থাকার অভ্যাস ধীরে ধীরে স্মৃতিশক্তি দুর্বল করে দিতে পারে। এর প্রধান কারণ হচ্ছে-দীর্ঘ সময় ধরে স্ক্রিন ব্যবহারের ফলে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে। স্ক্রিন থেকে নির্গত নীল আলো আমাদের ঘুমের হরমোন তৈরিতে বাধা দেয়। যার ফলে পর্যাপ্ত ঘুম হয় না, আর পর্যাপ্ত ঘুমের অভাব সরাসরি স্মৃতিশক্তি ও মনোযোগের উপর প্রভাব ফেলে। এছাড়াও একটানা স্ক্রিনে ব্যস্ত থাকার কারণে মস্তিষ্কের বিশ্রাম নেওয়ার সুযোগ কমে যায়।
দীর্ঘসময়-কম্পিউটার-ব্যবহারের-ক্ষতিকর-দিক-বিস্তারিত
যার ফলে তথ্য বা যেকোনো কথা মনে রাখার ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। আরেকটি কারণ হচ্ছে- অতিরিক্ত তথ্য গ্রহণ। সারা দিন অনলাইনে নানা ধরনের তথ্য, ছবি এবং ভিডিও দেখার ফলে মস্তিষ্ক অতিরিক্ত চাপের মুখে পড়ে যায়। এতে করে প্রয়োজনীয় তথ্য মেমোরিতে সংরক্ষণ করা কঠিন হয়ে পড়ে। স্মৃতিশক্তি সুস্থ রাখতে হলে নিয়মিত বিরতি নিতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, স্ক্রিনের ব্যবহার সীমিত করতে হবে এবং বই পড়া বা ধাঁধার মতো মস্তিষ্ক চালিত কাজ করতে হবে। যা স্মৃতিশক্তি ঠিক রাখার জন্য খুবই কার্যকর।

কম্পিউটার ব্যবহারে মানসিক চাপ ও উদ্বেগ

বর্তমান যুগে পড়াশোনা, চাকরি, ব্যবসা কিংবা বিনোদনের জন্য আমাদের জীবনে কম্পিউটার একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কিন্তু যখন আমরা এটি অতিরিক্ত ব্যবহার করি, তখন শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক চাপ ও উদ্বেগ বেড়ে যায়। দীর্ঘ সময় ধরে একটানা স্ক্রিনে মনোযোগ ধরে রাখার কারণে মস্তিষ্কে ক্লান্তি তৈরি হয়। এর ফলে বিরক্তি, মন খারাপ বা অযথা দুশ্চিন্তা দেখা দেয়। আবার অনেকেই গভীর রাত পর্যন্ত কম্পিউটার ব্যবহার করেন, যা ঘুমের ব্যাঘাত ঘটায়। পর্যাপ্ত ঘুম না হলে মানসিক চাপ আরো বেড়ে যায় এবং মেজাজ খিটখিটে হয়ে ওঠে।

এছাড়াও অনলাইনে অতিরিক্ত কাজের চাপ, সময়মতো কাজ শেষ করার দুশ্চিন্তা বা সারাক্ষণ ব্যস্ত থাকার কারণে উদ্বেগ বাড়তে থাকে। এমনকি সামাজিক যোগাযোগে কম্পিউটারের উপর অতিরিক্ত নির্ভরশীলতা বাস্তব জীবনের সম্পর্ককে দুর্বল করে দেয়। এর ফলে একাকিত্বের অনুভূতি বেড়ে যায়। এই সমস্যা কমাতে নির্দিষ্ট সময় অনুযায়ী কম্পিউটার ব্যবহার করা উচিত। কাজের মাঝে মাঝে বিরতি নিতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে। এতে করে শুধু মানসিক চাপ কমবে না বরং মনের মধ্যেও একটা প্রশান্তি কাজ করবে।

কম্পিউটার আসক্তিতে জীবন ক্ষতিগ্রস্তের কারণ

বর্তমান যুগে কম্পিউটার আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কিন্তু যখন এর ব্যবহার সীমার বাইরে চলে যায় এবং আসক্তিতে পরিণত হয়, তখন সামাজিক জীবনে বড় ধরনের ক্ষতি দেখা দেয়। প্রথমত, কম্পিউটার আসক্তির কারণে মানুষ বাস্তব জীবনের সম্পর্ক থেকে দূরে সরে যেতে শুরু করে। ঘন্টার পর ঘন্টা অনলাইনে সময় কাটাতে গিয়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো কমে যায়। এর ফলে সম্পর্কের ঘনিষ্ঠতা নষ্ট হয়ে যায় এবং একাকীত্ব বেড়ে যায়। দ্বিতীয়ত, সামাজিক যোগাযোগে দুর্বলতা দেখা দেয়।

যারা সারাদিন কম্পিউটারে মগ্ন থাকেন- তারা ধীরে ধীরে বাস্তব জীবনের আড্ডা, আলোচনা বা পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণের আগ্রহ হারিয়ে ফেলেন। এতে করে শুধু বন্ধুত্ব নয় বরং পারিবারিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও অনলাইনে অতিরিক্ত সময় কাটানোর কারণে পড়াশোনা বা কাজের প্রতি মনোযোগ কমে যায়। অনেক সময় ভার্চুয়াল দুনিয়ার প্রতি আসক্তি বাস্তব জীবনে দায়িত্বহীনতা সৃষ্টি করে, যা ব্যক্তিগত ও সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কম্পিউটার সীমিত পরিমাণে ব্যবহার করতে হবে, বাস্তব জীবনের সম্পর্ককে গুরুত্ব দিতে হবে এবং অবসর সময় পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটাতে হবে।

শেষ কথাঃ দীর্ঘসময় কম্পিউটার ব্যবহারের ক্ষতিকর দিক

এই পোস্টে দীর্ঘসময় কম্পিউটার ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বর্তমান যুগে কম্পিউটার ছাড়া জীবন কল্পনা করা অনেক কঠিন। পড়াশোনা, কাজ কিংবা বিনোদন- সব ক্ষেত্রেই এর ব্যবহার অপরিহার্য। তবে দীর্ঘ সময় ধরে কম্পিউটার ব্যবহার করলে, নানা ধরনের সমস্যার ঝুঁকি তৈরি হয়। যেমন- চোখের ক্লান্তি, মাথা ব্যথা, ঘাড় ও পিঠের ব্যথা, নিদ্রাহীনতা, এমনকি মানসিক চাপ। এছাড়াও অতিরিক্ত সময় একটানা বসে থাকার কারণে- ওজন বেড়ে যাওয়া, ডায়াবেটিসের ঝুঁকি বা হৃদরোগের মতো গুরুতর সমস্যা তৈরি হতে পারে।

শুধু শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক স্বাস্থ্যের উপরেও এর নেতিবাচক প্রভাব পড়ে। অনেক সময় কম্পিউটার আসক্তির কারণে বাস্তব জীবনের সম্পর্ক দুর্বল হয়ে পড়ে এবং একাকীত্ব বাড়তে থাকে। তাই সচেতন ভাবে কম্পিউটার ব্যবহার করা আমাদের সবার দায়িত্ব। নিয়মিত বিরতি নিতে হবে, সঠিক ভঙ্গিতে বসতে হবে, চোখকে বিশ্রাম দিতে হবে এবং ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে- কম্পিউটার আমাদের জীবনের সহায়ক যন্ত্র, কিন্তু নিয়ন্ত্রণকারী নয়। তাই এর ব্যবহার যেন আমাদের সুস্থ ও সুন্দর জীবনের পথে বাধা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ক্রিয়েটিভ ইনফো ৩৬০ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url